জুটছে না সংসার চালানোর খরচ! অভাবে জর্জরিত অভিনেত্রী! সমাজ মাধ্যমে কেঁদে ফেললেন পূজা ব্যানার্জি!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন পূজা ব্যানার্জি (Puja Banerjee)। শুধুমাত্র টলিউড নয় পাশাপাশি হিন্দি টেলিভিশন (Hindi Television) জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা। বাংলায় দেব, সোহম সহ একাধিক জনপ্রিয় অভিনেতার সাথে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনি হিন্দি সিরিয়ালের জগতে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

এছাড়াও বাংলা ওয়েব সিরিজ জগতে পাপ তার অন্যতম সেরা কাজ। এই ওয়েব সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সেই সাথে অভিনেত্রীর অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, ‘অথৈ’ ছবিতে আইটেম নাচতেও দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে ছেলে কৃশিবকে নিয়েই বেশিরভাগ সময়টা কাটছে তাঁর।

কিন্তু এসবের মাঝেই মহা বিপদে পড়েছিলেন অভিনেত্রী। হাতে নাকি টাকা নেই। সংসার চালানোর মতন অর্থ জোগাড় করতেই নাকি হিমশিম খাচ্ছেন পূজা এবং কুণাল। জালিয়াতির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন নাকি তাঁরা। অভিনেত্রী ও তাঁর স্বামী জানান, তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য।

তাঁদের কথায়, ‘‘গত তিন মাস যে কীভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর ঠিক কী হবে। মনে হচ্ছে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। অনেক টাকা চোট হয়েছে আমাদের। সবটা আমাদের কষ্ট করে উপার্জনের টাকা। এই ঘটনায় আমরা খুবই ভেঙে পড়েছি। দয়া করে আমাদের আগামী কাজগুলো একটু সমর্থন করবেন। যাতে একটু হলেও আমরা নিজেদের ক্ষতিটা পূরণ করতে পারি।”

আরও পড়ুনঃ ‘মায়ের জন্য আমায় অনেকেই কাজে নেয়নি…’ মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে বিস্ফোরক কন্যা মুনমুন সেন!

তাদের সাথে এমন কিছু ঘটবে তারা কখনোই কল্পনা করতে পারেনি। তার উপরে তাদের কাছের বন্ধু। যদিও প্রতারিত হয়েও কখনও বন্ধুর নাম ফাঁস করেনি তারা। কিন্তু সেই কঠিন সময়ে তাদের অনেক চোখের জল ফেলতে হয়েছে।

Back to top button