‘ছোটবেলায় শিখেছি চুরি করতে নেই, এখন চোরেরা সব কলার তুলে ঘুরে বেড়াচ্ছে’- নাম না করেই তীব্র কটাক্ষ! বিস্ফোরক অভিনেতা রজতাভ দত্ত!

টলিপাড়ায় (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রজতাভ দত্ত (Rajatava Dutta)। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একের পর এক ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মনের জায়গায় তৈরি করে নিয়েছেন। তাকে সব কটি ছবিতেই প্রায়, ভিলেন চরিত্র দেখা গিয়েছে। তিনি ভিলেন চরিত্রে এতটাই সাবলীল ভাবে অভিনয় করেন যার কারণে তাকে ছাড়া ভিলেন চরিত্রে অন্য কাউকেই ভাবতে পারেন না দর্শক।

এছাড়াও অভিনয়ের পাশাপাশি জি বাংলার এক সময়কার অত্যন্ত জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলে বিচারক হিসেবে বহু বছর ছিলেন রজতাভ। দীর্ঘ কয়েকটি সিজনে অভিনেতাকে ওই আসনে দেখা গিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে মিরাক্কেল বন্ধ হয়ে যাওয়ায় রজতাভকেও আর নতুনভাবে কোন রিয়েলিটি শো এর মঞ্চে দেখা যায়নি। নিজেকে বেশিরভাগ সময় কাজের মধ্যে রাখতে ভালবাসেন। লাইম লাইটে খুব একটা ধরা দেন না।

অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল শাস্ত্রী ছবিতে। এবারে খুব শীঘ্রই আবার দেবের রঘু ডাকাত ছবির হাত ধরে ফিরছেন অভিনেতা। ভিলেন চরিত্র গুলিতে বরাবরই ফাটিয়ে অভিনয় করেন তিনি। তবে পর্যায় যতই ভিলেনের অভিনয় করুক না কেন বাস্তবে কিন্তু একেবারে অন্যরকম একজন মানুষ রজতাভ দত্ত। সবসময় স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। সত্যি তার কাছে কখনো লুকোছাপা থাকে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেখানে বর্তমান সময়ের নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন, জানিয়েছেন নিজের মতামত। সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয় এই যে বর্তমানে চারিদিকে মানুষ মানুষকে এত ছোট করছে এই বিষয়টাকে অভিনেতা কেমন ভাবে দেখেন।

আরও পড়ুনঃ ঘুরে গেলো ভাগ্যের চাকা! টানা ১৩ বার টিআরপি টপার হয়ে শেষমেষ মুকুট হারালো পরিণীতা! কামাল করল জলসা!

রজতাভর কথায়, ‘এই বিষয়গুলো অনেক আগে থেকেই ছিল। আমরা প্রত্যেকেই এই বিষয়গুলোর সাথে কখনো কখনো পরিচিত হয়েছি। এমন বহু মানুষ রয়েছে যারা এই ধরনের ঘটনা সবসময় ঘটিয়ে যাচ্ছে। নিজেদের থেকে কম শক্তিশালী বা দুর্বল মানুষদের উপর জোর খাটানোতে তারা আনন্দ পায়, মজা পায়। ছোটবেলা থেকে আমাদের যেমন শেখানো হয়েছে চুরি করতে নেই, কাউকে অপমান করতে নেই, আজকে তারাই দেখছি কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, তারাই শ্রেষ্ঠ। এখন মানুষের মানুষকে ছোট করার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে।”

Back to top button