ছোটবেলাতেই হারিয়েছেন মা বাবাকে! আপন আত্মীয়দের অবহেলা সহ্য করেও হার মানেন নি তিনি! আজ জনপ্রিয়তার শীর্ষে অভিনেত্রী পল্লবী শর্মা!

কে আপন কে পর, নিম ফুলের মধুর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) রয়েছে তার ঝুলিতে। একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করে জিতে নিয়েছেন সকলের মন। তিনি আর কেউ নন, সকলের প্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। যার অভিনয় জীবনে মাত্র দুটো ধারাবাহিক, তবে দুটো ধারাবাহিকই সুপার হিট। টানা তিন বছরের বেশি সময় ধরে দুটি ধারাবাহিকই চলেছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)।

অভিনেত্রীকে তো পর্দায় আমরা সবসময়ই হাসিখুশি দেখি। কিন্তু বাস্তবটা অনেক কঠিন। বাস্তবে অভিনেত্রীকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই জায়গায় আসতে হয়েছে। পেরোতে হয়েছে একেরপর এক বাধা। কাছের মানুষকে হারিয়ে ফেলার দুঃখ পেয়েছেন। খুব ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন পল্লবী। তারপর থেকে পিসির কাছে মানুষ হয়েছেন তিনি।

পল্লবী যখন তৃতীয় শ্রেণীতে পড়তেন তখন অভিনেত্রীর মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছিল। সেই সময় বাবা এবং দাদা মিলে মাকে নিয়ে ব্যাঙ্গালোরে ছোটাছুটি করতে থাকে। তখন থেকেই পিসির বাড়িতে থাকতে শুরু করে পল্লবী। কিন্তু এত চিকিৎসার পরেও অভিনেত্রীর মাকে বাঁচানো যায়নি। আর অল্প বয়সেই মাকে হারিয়ে ফেলেন অভিনেত্রী। পল্লবী তখন পঞ্চম শ্রেণীতে পড়ছে।

এরপরই যখন ক্লাস টেনের বোর্ড পরীক্ষা দিতে যাবেন পল্লবী ঠিক তার কয়েকদিন আগেই অভিনেত্রী জানতে পারেন তার বাবাও ভীষণ অসুস্থ। সেই কথাই শুনেই বাবার কাছে ছুটে যান পল্লবী। দেখা করতে যান বাবার সঙ্গে। পরীক্ষার আগে বাবার শরীর আর অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষার দিন ভোরবেলা পল্লবী জানতে পারেন তার বাবা আর নেই।

আরও পড়ুনঃ ‘সবাই মিলে একসঙ্গে খেতে গিয়েছিলাম…কি সুন্দর ছিল দিনটা!’ পুরোনো ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা সায়ক চক্রবর্তী!

বাবা মা হারিয়ে যাওয়ার পর অভিনেত্রী পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেই সময় অনেক আত্মীয়-স্বজন বাধা হয়ে দাঁড়িয়েছিল। অভিনেত্রী জানান, ‘অনেকেই বলেছিল পড়াশুনা করে আর কি হবে। বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমি লড়াইয়ের ময়দানে টিকে থেকেছি। দাঁতে দাঁত চেপে পড়াশুনা শেষ করে ক্যারিয়ার গড়ে তুলেছি। তারপরই কে আপন কে পর হলো। আমার জীবনের টার্নিং পয়েন্ট। প্রথম ধারাবাহিকেই এত ভালোবাসা পেয়েছি সত্যি তার জন্য আমি কৃতজ্ঞ দর্শকের কাছে।’ কিছু মাস আগেই শেষ হলো নিম ফুলের মধু। খুব শীঘ্রই আবার নতুন কাজ নিয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী।

Back to top button