‘সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিইনি…’, সম্পর্ক প্রসঙ্গে অকপট অভিনেত্রী নবনীতা দাস

টেলিপর্দার (Television) পরিচিত মুখ অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। বহু জনপ্রিয় ধারাবাহিকে সাবলীল অভিনয় করে দর্শকমন জয় করে নেন অভিনেত্রী। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার (Star Jalsha) ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) ধারাবাহিকে। ধারাবাহিকে চরিত্রটি একেবারেই অন্যরকম। এর আগে এই ধরনের চরিত্রে অভিনয় করেননি বলে জানান নবনীতা।
বহু নামকরা ধারাবাহিকে অভিনয় করেছেন নবনীতা দাস (Nabanita Das)। কিছুদিন আগেই শেষ হয়েছে সান বাংলায় তাঁর ধারাবাহিক ‘বিয়ের ফুল’। আগের ধারাবাহিক শেষ হওয়ার দিন কয়েকের মধ্যেই এসভিএফ ব্যানারে ‘তুমি আশেপাশের’ নায়িকা হয়ে ফিরেছেন নবনীতা। এই ধারাবাহিকে পারোর চরিত্রে অভিনয় করছেন তিনি। নায়িকা পারো মারা যাওয়ার পর আবার ফিরে এসেছে। সেই চরিত্রের সার্বিক রূপায়ণ করছেন নবনীতা।

‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে নবনীতা দাস (Nabanita Das)
‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকের শুরুতে নায়িকা পারোর মৃত্যু মন খারাপ ধরিয়েছিল দর্শক মহলের। বাধ্য হয়েই আবার চরিত্রটিকে ফিরিয়ে আনলো চ্যানেল কর্তৃপক্ষ। তবে পারোর মুখ বদলে গেছে। প্লাস্টিক সার্জারি হওয়া পারোর চরিত্রে দেখা যাচ্ছে নবনীতাকে। অভিনেত্রী বলেন, আমরা সাধারণত একটি চরিত্রকে পর্দায় শিশুর মত মানুষ করে তুলি। কিন্তু এখানে চরিত্রের আদল দেওয়াই রয়েছে। আমাকে শুধু সেখানে ফিট হতে হচ্ছে।
ধারাবাহিকের গল্প অনুসারে, নায়ক দেবের বিয়ে হয়ে গেছে পারোর বোন পার্বতীর সাথে। যদিও পারো জানে না তার দেব এখন অন্য জনের স্বামী। সে নিজের দিক থেকে পরিষ্কার। তবে দোটানায় ভুগছে নায়ক দেব। অভিনেত্রী বলেন, “চরিত্রটি খুব চ্যালেঞ্জিং। একইভাবে স্বচ্ছ” পর্দায় তিনি দেব ও পার্বতীর সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে হঠাৎ উপস্থিত হয়েছেন। বাস্তব জীবনে এই ধরনের অভিজ্ঞতা রয়েছে নবনীতার?
আরও পড়ুনঃ মহাবিপদে রাই! স্রোতের বিপদে পাশে দাঁড়ানোর বদলে বস অনির্বাণের ডাকে আটকে পড়লো সে! এবার কি স্রোতও ভুল বুঝবে রাইকে?

নবনীতা বলেন, বাস্তব জীবনে তিনি সম্পর্কে কোন তৃতীয় ব্যক্তি দেখেননি। সম্পর্কের মাঝে কখনও তৃতীয় ব্যক্তিকে আসতেও দেননি। বলাই বাহুল্য, জিতু কমলের নায়িকার সঙ্গে ডিভোর্সের জল্পনা এখনো অব্যাহত। একে অপরের সঙ্গে মনের মিল হচ্ছিল না বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন সম্পূর্ণ অস্বীকার করলেন নবনীতা। নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ভালো আছেন বলে জানিয়ে দিলেন অভিনেত্রী।

