প্রাক্তন স্বামীকে নিয়ে বি’স্ফোরক দেবশ্রী! কি বললেন তিনি?

টলিউড ইন্ডাস্ট্রিতে একসময় সেরা জুটি ছিল দেবশ্রী-প্রসেনজিৎ (Prosenjit-Debashree) এর জুটি। একসঙ্গে জুটি বেঁধে তারা একাধিক হিট ছবির উপহার দিয়েছেন দর্শকদের। পর্দার প্রেম গড়ায় বাস্তবেও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। ছবিতে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। তারপরে সেই প্রেম গড়ায় বিয়ের মন্ডপ পর্যন্ত। তবে বিয়ের কয়েক বছর যেতে না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ১৯৯২ সালে দেবশ্রী সঙ্গে ঘর বাঁধন প্রসেনজিৎ। তবে তিন বছর যেতে না যেতেই তাদের সংসারে ভাঙ্গন ধরে।
বর্তমানে বিয়ে ভেঙে যাওয়ার পরেও স্বামী স্ত্রীর সঙ্গে একে অপরের যোগাযোগ থাকে। তবে প্রসেনজিৎ দেবশ্রীর বিয়ে ভাঙ্গার পর তাদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল। আজ প্রায় তিন দশক পেরিয়ে গিয়েছে কিন্তু তাদের মধ্যে দূরত্ব এখনো মেটেনি। বরং প্রসেনজিৎ এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আর কখনো তার জীবনে অন্য কোন পুরুষকে জায়গা দেননি দেবশ্রী। বরং অভিনয়, ক্যারিয়ার, রাজনীতি এসব নিয়েই তার বাকি জীবনটা কেটে গিয়েছে।
কিন্তু অন্যদিকে দেবশ্রীর পর আরও দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রসেনজিৎ। এখন অভিনেতার বর্তমান স্ত্রী অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। বর্তমানে অর্পিতা ও ছেলে কে নিয়ে দিব্যি আছেন অভিনেতা। কিন্তু নিজের জীবনে আরো নতুন করে কাউকে জায়গা দিতে পারেননি দেবশ্রী। মাঝে রাজনীতির ময়দানে নেমেছিলেন দেবশ্রী। কয়েকবছর আগেই সক্রিয় রাজনীতি ছেড়ে ফিরেছিলেন টেলিভিশনের পর্দায়। জি বাংলার সর্বজয়া ধারাবাহিকের হাত ধরে তাকে বহু বছর পর দেখেছিলেন দর্শক। এমনকি মিঠুন চক্রবর্তীর সাথে শাস্ত্রী ছবিতেও দেখা মিলেছে অভিনেত্রীর। তবে দর্শকদের দেবশ্রী-প্রসেনজিৎ এর জুটিকেই আবার ফেরত চাই।
দুজনকে একসঙ্গে সিনেমার পর্যায়ে দেখা না গেল দর্শক আজও এই হিট জুটিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। জানা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফ থেকে দেবশ্রীর কাছে ছবিতে কাজ করার অফার গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি জানিয়েছেন তিনি দেবশ্রী রায়ের সঙ্গে সমস্ত কিছু মিটমাট করে নিতে চান।
আরও পড়ুন: ‘পাস্তা কেন, চু’মুও তো খাওয়া যায়’, সাহেবের জন্য সম্বন্ধ ভাঙল সুস্মিতার
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গোটা একটা ইন্ডাস্ট্রি মানা হয়ে থাকে দীর্ঘ কয়েক বছর ধরে টলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাই তাকে ইন্ডাস্ট্রির তকমা দেওয়া হয়েছে। সেই ইন্ডাস্ট্রির তরফ থেকেই প্রস্তাব গিয়েছে দেবশ্রী রায়ের কাছে। এই প্রসঙ্গে দেবশ্রী জানিয়েছেন ‘কোন একটা মানুষ একটা গোটা ইন্ডাস্ট্রি হতে পারে না কোনদিনও, ইন্ডাস্ট্রিটা আমাদের সবার। এখানে আমরা সবাই কাজ করি।’ তবে ভবিষ্যতে প্রসেনজিতের সঙ্গে কাজ করবেন কিনা দেবশ্রী সেই নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে গিয়েছেন তিনি। উত্তরে জানিয়েছেন ‘এখনো ভেবে দেখিনি।’ তবে কি আর কোনদিনও প্রসেনজিৎ-দেবশ্রী জুটিকে দেখা যাবে না পর্দায়?

