‘চুলে সোনালী রং, নাকে বড় নাক চাবি, পুরো ডাকিনী!’ সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বিরুদ্ধে এবারে কড়া জবাব দিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

স্টার জলসার (Star jalsha) এক সময়ের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি ছিল ভালবাসা ডট কম। আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগের জনপ্রিয় এই ধারাবাহিকের কথা দর্শকের মনে কিন্তু আজও রয়ে গিয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) এবং অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। যারা বর্তমানে স্বামী-স্ত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর দীর্ঘ কয়েক বছর তারা চুটিয়ে প্রেম করেন এবং অবশেষে ২০১৭ সালে সেই রিল লাইফের জুটি রিয়েল লাইফে পরিণতি পায়।

বর্তমানে তাদের সংসার এসেছে দুজনের সন্তান কেশব। বর্তমানে স্বামী সন্তান নিয়েই মধুবনীর সুখের সংসার। ছেলে কেশব হবার পর থেকে যদিও টেলিভিশনের পর্দায় মধুবনীকে খুব একটা দেখা যাচ্ছে না। মধুবনীর ফ্যানরা তো মধুবনীকে ভীষণই মিস করছেন। অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও মধুবনীর বর্তমানে নিজস্ব একটি পার্লার রয়েছে। কলকাতার বুকে তার নামি একটি সেলন রয়েছে। সব মিলিয়ে দুজনের সংসার ভালো মতোই চলছে।

দর্শক এই জুটিকে এতটা ভালোবাসে যে তাদের নিয়ে কখনো কোন রকম খারাপ মন্তব্য করতে শোনা যায়নি কাউকেই। তবে এবারে মধুবনীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল, সমালোচনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলছিল এই সবকিছু। অবশেষে সব সহ্যের সীমা পেরিয়ে গিয়েছেন নেটিজেনরা তাই মুখ খুলতে বাধ্য হয়েছেন মধুবনী।

অভিনেত্রীর সাজপোশাককে কেন্দ্র করে নানা ধরনের মন্তব্যই দেখা যায়। সম্প্রতি নিজের চুলের রং বদলেছেন মধুবনী। অভিনেত্রীর সোনালি রঙের চুল দেখে একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরেছে তাঁর ফেসবুকের পাতা। সম্প্রতি তিনি রুপোর বড় বড় নাকছাবি পরা শুরু করেছেন। সেটাও দর্শকের মনে ধরেনি। কেউ লিখেছেন, ‘পাটের মতো চুল।’ কেউ আবার লিখেছেন, ‘ডাকিনী’। এত দিন সবটাই সহ্য করছিলেন তিনি। কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলেন না।

আরও পড়ুনঃ ‘মেয়ের শাসনের চোটে কতকিছু প্রকাশ্যে করতে পারি না!’ মেয়ের জন্য কোন কাজে বাধা পড়ল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের?

অভিনেত্রী বললেন, “সত্যিই আর সহ্য করতে পারছিলাম না। জানি, অপমান করার জন্যই ‘ডাকিনী’ মন্তব্য করা হয়েছে আমার উদ্দেশে। কিন্তু এটা অনেকটা বড় শব্দ। ‘ডাকিনী’ খুবই ক্ষমতাশালী এক জন। এটার আমিই যোগ্যই নই। দর্শক অবশ্য না বুঝে মন্তব্য করেছেন, এটা বুঝতে পারছি।” নিজের কাজ নিয়ে তিনি এতটাই ব্যস্ত তাই কোনও মন্তব্য পড়ে নিজের সময় নষ্ট করতে চান না অভিনেত্রী। তবে এ সব মানুষের ‘অশিক্ষা’ তাঁকে ভাবাচ্ছে। অভিনেত্রী বললেন, “অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিয়ো করব এই বিষয়ে। কিন্তু সময় পাচ্ছিলাম না।”

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button