বয়স ৮৩! ভেঙেছে শরীর, তবুও থামেনি কাজ! লাঠিতে ভর দিয়ে এখনো অভিনয় করে চলেছেন স্বর্ণযুগের নায়িকা মাধবী মুখোপাধ্যায়!

টলিউডের (Tollywood) বর্ষিয়ান অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। সাদাকালো সিনেমার সময় তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী। জীবনের ৮২ টা বছর কাটিয়ে ফেলেছেন তিনি। দেখেছেন অনেকগুলি বসন্ত। সেই সময় বহু হিট ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র সকলের সাথেই পর্দায় কাজ করেছেন অভিনেত্রী। একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করে তখন উত্তম মাধবীর জুটি দর্শকদের মনে ছাপ ফেলেছে। বাংলার প্রায় সমস্ত বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, তরুণ মজুমদার, পূর্ণেন্দু পত্রী, উৎপলেন্দু চক্রবর্তী, ঋতুপর্ণ ঘোষ সকলের সাথেই কাজ করেছেন অভিনেত্রী।

বর্তমানে অভিনেত্রীকে বড় পর্দায় দেখা না গেলেও টেলিভিশনের পর্দায় কিন্তু এখনো অভিনয় করতে দেখা যায়। স্টার জলসার রোশনাই ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই বয়সে এসেও অভিনেত্রীর অসাধারণ অভিনয় বারবার মুগ্ধ করেছে সকলকে। যদিও বর্তমানে বয়সের কারণে কাজের সংখ্যা কমিয়েছেন। এখন খুব কম সংখ্যক কাজ করতেই দেখা যায় তাকে।

বর্তমানে অভিনেত্রীর বয়স বাড়ছে। এখন ৮৩ বছর বয়স। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা, অভিনয় করার খিদে এখনো মরে যায়নি। তাই তো এই বয়সেও নিজেকে এত সুন্দরভাবে ক্যামেরার সামনে তুলে ধরেন বারবার। মাঝে মধ্যে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভোগেন অভিনেত্রী। কিন্তু সেই অসুস্থতাকে পেছনে ফেলেই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন সবসময়।

আরও পড়ুনঃ কন্যা সন্তানের জন্ম দিলো ফুলকি! রোহিতের অনুপস্থিতিতে ফুলকির সন্তানের বাবা হয়ে উঠলো অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

সম্প্রতি ৩১ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ধরা দিয়েছেন অভিনেত্রী। ভক্তদের সাথে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। এই বয়সেও যে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন কাজের মধ্যে থাকছেন সত্যি তা সকলকে মুগ্ধ করে। এমনকি অভিনেত্রীকে বলতে শোনা যায় এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তিনি নিজের শুটিংয়ের জন্য যাবেন। ওইদিনও সুন্দরভাবে শাড়ি পড়ে সেজেগুজে ধরা দিয়েছিলেন মাধবী।

Back to top button