‘অভিনয়টা কম, বসেই থাকি বেশি, সিনেমা থেকে কেউ আমায় ডাকে না, ভাবে পারব না…’- আক্ষেপে ভরা অভিনেত্রী জীবন! কষ্টে কেঁপে উঠলো কল্যাণী মন্ডলের কন্ঠ

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Bengali Film Industry) জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রীদের মধ্যে অন্যতম গুনী একজন অভিনেত্রী হলেন কল্যাণী মন্ডল (Kalyani Mandal)। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দার চুটিয়ে কাজ করেছেন একসময়। বর্তমানে ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন বছরের পর বছর ধরে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক আনন্দীতে (Anondi) ঠাম্মির ভূমিকায় অভিনয় করতে।

একসময় বড় পর্দায় উত্তম কুমারের সাথে একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের অতন্ত প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন, বারবার তার অভিনয় মুগ্ধ করেছে সকলকে। এখনো যে কোনো চরিত্রে তাকে সাবলীল ভাবে অভিনয় করতে দেখা যায়। যদিও বর্তমানে বেশিরভাগ ভাগ ধারাবাহিকেই মা, শাশুড়ি, ঠাম্মি ইত্যাদি চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী।

তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ এর মতন একাধিক জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। এছাড়াও বর্তমান সময়ের পরিচালক রাজ চক্রবর্তীর সাথেও কাজ করেছেন। বর্তমানে বড় পর্দায় কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন। এখন শুধুমাত্র অভিনেত্রীকে ধারাবাহিকেই দেখা যায় শুধুমাত্র। তবে বড় পর্দায় কাজ না করা নিয়ে একরাশ অভিযোগ করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ না করা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী। একসময় যাকে চুটিয়ে বড় পর্দায় কাজ করতে দেখা যেত আজ তাকে সেভাবে আর দেখা যায় না। কেন আর বড় পর্দায় দেখা যায় না কল্যাণী মন্ডলকে? বড় পর্দায় কাজের সুযোগ পেলে কি করবেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ ‘সব পালারে’ ‘খিঁচুনির রোগী…’ কাঞ্চন-শ্রীময়ীর গানের ভিডিও দেখে রাতের ঘুম উড়েছে নেটিজেনদের! ফের সমালোচনার মুখে তারকা দম্পতি!

সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করেই অভিনেত্রী জানিয়েছেন, ‘এখন আর বড় পর্দায় কেউ কাজের জন্য ডাকে না। একসময় বড় পর্দায় কাজ করেছি অনেক কিন্তু এখন সবাই মনে করে ধারাবাহিকে কাজ করি বলে হয়তো সময় দিতে পারব না। কিন্তু তেমনটা না একবার ডেকে দেখুক আমি ঠিক সময় দিতে পারব।’ যদিও হাসি মুখেই এই কথা বলেছেন অভিনেত্রী, তবে তার কথার মধ্যে কোথাও যেন খারাপ লাগা, অভিমান মিশে ছিল।

Back to top button