‘সব পালারে’ ‘খিঁচুনির রোগী…’ কাঞ্চন-শ্রীময়ীর গানের ভিডিও দেখে রাতের ঘুম উড়েছে নেটিজেনদের! ফের সমালোচনার মুখে তারকা দম্পতি!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত জটিল কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee-Kanchan) জুটি। তাদের সম্পর্কের গুঞ্জন এর সময় থেকে আজ পর্যন্ত তাদের নিয়ে বরাবর ট্রোল, সমালোচনা হয়ে এসেছে। এমনকি যতবার তারা সোশ্যাল মিডিয়ায় সামনাসামনি এসেছে ততবার কোনো না কোনো কারণে তাদের নিয়ে হাসাহাসি, কটাক্ষ, ট্রোল করা হয়েছে।

টলিপাড়ায় এখন সবচেয়ে চর্চিত জুটি এখন কাঞ্চন শ্রীময়ী। তাদের নিয়ে কোন খবর সামনেই নেটিজেনরা একেবারে ঝাঁপিয়ে পড়ে। মাঝেমধ্যে শ্রীময়ী কাঞ্চনের নানান মন্তব্য নিয়েও ট্রোল হয়ে থাকে। এমনিতে অভিনয় অভিনেত্রীদের ছোটখাটো বিষয় নিয়ে নেটিজেনরা তাদের ট্রোল করার জন্য মুখিয়ে থাকে। সেখানে কাঞ্চন শ্রীময়ী মাঝেমধ্যেই ট্রোল হয়ে থাকে।

সম্প্রতি আবারও কাঞ্চন শ্রীময়ীর একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি চলছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কাঞ্চন শ্রীময়ী একসাথে মিলে গানের প্র্যাকটিস করছে। দেব-শুভশ্রীর জনপ্রিয় ছবি রোমিওর একটি জনপ্রিয় গান হল মালা রে আর সেই গান একসাথে প্র্যাকটিস করছে কাঞ্চন শ্রীময়ী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা ট্রোল, সমালোচনা শুরু করেছেন প্রত্যেককে।

একজন নেটিজেন লিখেছেন, ‘রাতে ঘুমানোর আগে এটা দেখলাম এখন আর ঘুম আসছে না’। আর একজন লিখেছেন, ‘ছোটবেলায় সার্কাস দেখতাম, জোকারের কাণ্ডকারখানা দেখে মজা পেতাম। এখন সার্কাস বন্ধ হয়ে গেছে কিন্তু কিছু কিছু মানুষের কান্ড কারখানা দেখে সার্কাসের মতোই মজা উপভোগ করি।’ অন্যজন লিখেছেন, ‘যারা এদের গান শুনছে আমি তাদের ধৈর্য দেখে অবাক হচ্ছি।’ অপরজনের দাবি, ‘আমি গান শিখতে চাই তোমাদের থেকে, এত সুন্দর গলা ভাবা যায়।’ কেউ আবার বলেছেন, ‘এরপর রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে বেরোনোর অপেক্ষায় রইলাম।’

আরও পড়ুনঃ দাদুর প্রাণ ফিরিয়ে দিতে আবারো বিয়ের পিঁড়িতে পারুল-রায়ান! শিরিনের মুখে ঝামা ঘষে সাত পাকে বাঁধা পড়লো নায়ক নায়িকা!

শ্রীময়ী কাঞ্চনের ভিডিও দেখে রীতিমতো হাসির ফোয়ারা উঠেছে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন সময় অভিনেতা অভিনেত্রীরা এই ধরনের গানের অনুষ্ঠানে যোগ দেয়। কেউ আবার মাচা শো করতে যায় বিভিন্ন জায়গায়। তাদের মধ্যে অনেকেই গান জানেন না। সেখানে মঞ্চে উঠে গান গাইতে গিয়ে পড়েন বিপাকে। সমালোচনা, কটাক্ষ ধেয়ে আসে তাদের দিকে। আর সেই সমস্ত ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button