বাড়ি ফেরার পথে বড় দুর্ঘটনার শিকার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল! গুরুতর আহত অভিনেত্রী!

সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসছে প্রতিদিন। বছরের শুরু থেকেই এবারে একটার পর একটা খারাপ খবর শুনতে পাচ্ছি আমরা কিছুদিন আগে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছিল গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবারে আবারো এক খারাপ খবর শোনা গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জনপ্রিয় টেলি অভিনেত্রীর (Television Actress) পথ দুর্ঘটনার খবর জানতে পারলাম আমরা।

পথ দুর্ঘটনার স্বীকার হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির নায়িকা অর্থাৎ অভিনেত্রী দিব্যাণী মন্ডল। অভিনেত্রী মুর্শিদাবাদের মেয়ে। আর মুর্শিদাবাদে বন্ধুদের নিয়ে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন সকলের প্রিয় ফুলকি। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, শুক্রবার নৈহাটির কাছে তাঁর গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। জীবনের এত বড় এক দুঃসংবাদ শুনে ভক্তরা তো ভীষণই উদগীব হয়ে উঠেছেন অভিনেত্রী কেমন আছে জানার জন্য।

এভাবে অভিনেত্রী সাথে একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা কেউই ভাবতে পারেননি। বর্তমানে ফুলকি ধারাবাহিকের নায়িকা চরিত্রে চুটিয়ে কাজ করছেন দিব্যাণী। এটাই ছিল তার প্রথম ধারাবাহিক। কিন্তু প্রথম ধারাবাহিকের মাধ্যমে এত ভালোবাসা পেয়েছেন দিব্যাণী তা সত্যি ভাষায় প্রকাশ করার নয়। এখন দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। সেজন্য প্রিয় অভিনেত্রীর অ্যাক্সিডেন্টের খবরের সকলেই বেশ চিন্তিত।

গাড়ি চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দিব্যাণী মণ্ডলের ঘাড়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। আজ জন্মাষ্টমী, সেই কারণেই গতকাল শুক্রবার সন্ধ্যা নাগাদ বন্ধুদের নিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদের বাড়িতে ফিরছিলেন দিব্যাণী। আর যাওয়ার পথে নৈহাটির কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এখন কেমন আছেন অভিনেত্রী তার চুটকি গুরুতর সেই নিয়েই উঠেছে নানান প্রশ্ন।

আরও পড়ুনঃ শিরিনের মায়ের ষ’ড়যন্ত্রের শিকার দাদু! ইলেকট্রিসিটি বন্ধ করে অপারেশনে ব্যাঘাত! দাদুর প্রাণ ফেরাতে বড় পদক্ষেপ নিল রায়ান পারুল!

গাড়ির বিরাট ক্ষতি হয়েছে এই দুর্ঘটনায় তবে আরোহীরা সামান্য চোট পেয়েছেন। গাড়ির বাকিদের তেমন কোনও ক্ষতি হয়নি। গাড়িতে দিব্যাণী ও তার বন্ধুরা ছিল। তারা মোটের উপর সকলে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন দিব্যাণী। চিন্তা শুধু গাড়ির চালককে নিয়ে তার চিন্তা, কারণ তার চোট গুরুতর।

Back to top button