‘আমি এভারগ্রিন, এভারসিঙ্গল’- ৪৪ বছর বয়সেও পাননি মনের মানুষ! কেন একাকিত্বে দিনযাপন করছেন অভিনেত্রী চান্দ্রেয়ী? সাক্ষাৎকারে সেই কথাই জানালেন অভিনেত্রী!

টেলিভিশন পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী হলেন চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh)। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত চান্দ্রেয়ী। অভিনেত্রীকে বরাবরই আমরা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখে এসেছি। বেশিরভাগ ধারাবাহিকে অভিনেত্রীকে খলনায়িকা চরিত্রে দেখেছেন দর্শক। নায়ক নায়িকাদের ক্ষতি করা, তাদের আলাদা করা বদ বুদ্ধি এই সমস্ত করেই দর্শকের মনের জায়গা করে নিয়েছে।
অভিনেত্রীর অভিনয় মুগ্ধ হাজার হাজার মানুষ। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও তার সাবলীল অভিনয় প্রত্যেককেই মুগ্ধ করেছে প্রতিবার। তবে দীর্ঘ কয়েক বছর বাদে আবারো ছোটপর্দার ইতিবাচক চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। স্টার জলসার রাঙামতি ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
এরকম ইতিবাচক চরিত্রে অভিনয় করতে পারে অভিনেত্রী নিজেও বেশ খুশি। সাক্ষাৎকার সে কথা বহুবার বলেছেন তিনি। তবে তার অভিনয় ক্যারিয়ার যতই সফল হোক না কেন ব্যক্তিগত জীবনে এখনো অভিনেত্রী একেবারে একা। বয়স পেরিয়েছে অনেক, কিন্তু এখনো নিজের জীবনে জীবন সঙ্গী খুঁজে পাননি চান্দ্রেয়ী। কিসের জন্য এখনো একাই জীবন কাটান তিনি?
সিঙ্গেল হলেও তিনি এভারগ্রিন। নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। নিজেকে লাকি বলে মনে করেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে তাঁর ২৫ বছর পূর্ণ হয়েছে। তবে কেন এই একাকীত্ব জীবন বেশি নিয়েছেন অভিনেত্রী জানেন? কেন আজও তিনি সিঙ্গেল রয়ে গেলেন। এত ভালো একজন মানুষ এত ভাল একজন অভিনেত্রী হওয়া সত্বেও তার জীবনে কি আসেনি তার মনের মানুষ? নাকি সকলের এই আসা যাবার মাঝেই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি?
আরও পড়ুনঃ অসৎ সঙ্গে ন’রকবাস! শিরিন নামের সেই নরক থেকেই রায়ানকে উদ্ধার করল পারুল! রায়ানকে সৎ পথে ফেরানোর শপথ নিল সে!
সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রীর জানিয়েছেন ‘হ্যাঁ, আমি সিঙ্গল এভারগ্রিন ও এভারসিঙ্গল।’ কিন্তু কেন নিজেরই সিঙ্গেল জীবন বেছে নিয়েছেন সেটা জানাননি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় খুব একটা চর্চা করতে পছন্দ করেন না অভিনেতা অভিনেত্রীরা। চান্দ্রেয়ী তাদের দলেই পড়ে। নিজের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলো ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। শেষবার বড় পর্দায় তাকে দেখা গিয়েছিল নটী বিনোদিনী ছবিতে। সেখানে একজন যৌনকর্মী হিসেবে তাকে দেখা গিয়েছিল। সেখানেও তার অভিনয় প্রত্যেককে মুগ্ধ করেছিল।

