উজিকে নিজেই বিয়ের প্রস্তাব দিল ঋষি! সফল হলো নিশার প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার জোয়ার ভাঁটা (Jowar Bhanta)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিন সকালে ঋষির পরিবারের সকলে হাজির হয় নিশা উজির বাড়িতে। তাদের বাংলো বাড়ি দেখে তো একেবারে হতভম্ব হয়ে গিয়েছে সকলে। উজি নিজের হাতে এলাহী আয়োজন করেছে সকলের জন্য। সকলকে সুন্দরভাবে স্বাগত জানায় নিশা। উজির হাতের রান্না দেখে তো ঋষির দাদুও প্রশংসা করতে থাকে। নিশা উজি ভালোমতোই জানে যে ঋষির মেশোমশাই, কাকা, জামাইবাবু এরা যাচাই করতে আসছে উজিদের। তাই তাদের ভেবে চিন্তে এগোতে হবে।

উজিদের বাড়িতে এসে চারিদিক ভালো করে দেখতে থাকে ঋষির বাবা কাকা। সবাই নিশা উজিকে স্বাভাবিক ভাবে নিলেও ঋষির কাকা সবকিছু খুঁটিয়ে দেখছেন তার মনে অজানা সন্দেহ তৈরি হয়েছে। তাই তিনি সবকিছু যাচাই করে নিচ্ছে। ওদিকে ঋষি তো একেবারেই উজির প্রেমে পড়ে গিয়েছে। তার থেকে চোখ সরাতেই পারছে না। ঋষির মায়েরও উজিকে খুবই পছন্দ হয়েছে। তিনিও চাইছেন আজকেই বিয়ের পাক কথা সেরে নিতে। তাই জন্য তিনি ঋষির সাথে সেই বিষয়ে আলোচনা করছিলেন।

ওইদিকে যেই হোটেলে নিশা ব্যবসায়ীর থেকে টাকা গয়না চুরি করেছিল সেই হোটেলে পুলিশ এসেছে সিসিটিভি ফুটেজ দেখতে। আর তখনই ঋষির জামাইবাবু এবং দিদি দেখে ক্যামেরার ফুটেজের মেয়েটি বিভা। স্পষ্টভাবে বুঝতে না পারলেও তাদের মনে সন্দেহ তো কিছুতেই দূর হচ্ছে না। ভালোভাবে আবারো সবকিছু নিয়ে খোঁজখবর করতে হবে। ওই হোটেল থেকে তারা সরাসরি যাচ্ছিল নিশাদের বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে হঠাৎ করে ঋষির জামাইবাবু রাস্তায় দেখতে পায় নিশা উজির সাজিয়ে আনা সেই নকল বাবাকে। আর ওই লোকটিকে দেখে তো অবাক হয়ে যায় শঙ্খ। তাদের সন্দেহ আরো গাঢ় হয়। তাই জন্য শঙ্খ ঋষির মেসোমশাইকে ফোন করে জানতে চায় উজি নিশার বাবা বাড়িতে আছে কিনা। তিনি জানান ব্যবসার কাজে তাদের বাবা বাইরে গিয়েছে।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো কমলিনী! নতুনের প্রতি কৃতজ্ঞতা জানালো বুবলাই! দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে তো নিশাকে যাচাই করার জন্য একের পর এক প্রশ্ন করেই যায় ঋষির কাকা। তিনি আসলে দেখতে চান নিশারা কতটা সত্যি কথা বলছে। এরপরে সকলে মিলে খেতে বসে একসাথে। আর ঠিক তখনই শঙ্খ এবং ঋষির দিদি এসে হাজির হয়। খাবার টেবিলে বসেই ঋষির দিদি বলে নিশাদের বাবাকে তারা পার্কস্ট্রিটের রাস্তায় দেখেছে কোন একটি হাসপাতালের সামনে। এ কথা শুনে তো নিশা এবং উজি দুজনেই ঘাবড়ে যায়। বুঝতে পারেনি এবার কি উত্তর দেবে। আর ঠিক তখনই এসে হাজির হয় ওই তিমির বাবু। তাকে দেখে সকলেই অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি তিনি কি করে এখানে এলেন সেটাই বুঝতে পারে না কেউ। অন্যদিকে সরাসরি উজিকে বিয়ের প্রস্তাব দেয় ঋষি। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button