বৈবাহিক জীবনে মেলেনি সুখ, মিলেছে কেবল নিঃসঙ্গতা! স্ত্রীকে একা ফেলে পরকীয়ায় আচ্ছন্ন স্বামী ভরত কলে! তৃতীয় ব্যক্তির জেরেই লন্ডভন্ড অভিনেত্রীর সংসার! একাকীত্বকে সঙ্গী করেই বেঁচে আছেন অনুশ্রী দাস!

বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী আছেন যাদের অভিনয় বারবার মুগ্ধ করে আমাদের। সেরকমই একজন জনপ্রিয় এবং প্রতিভা সম্পন্ন অভিনেত্রী হলেন অনুশ্রী দাস (Anushree Das)। স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla) সহ একাধিক জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রীকে দেখে এসেছি আমরা। বর্তমানে অভিনেত্রীকে মা, শাশুড়ি ইত্যাদি চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি আমরা। তবে নিজের অভিনয় গুণে বরাবরই দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন।

কিন্তু অভিনেত্রীর অভিনয় জীবন যতটাই সাফল্যে ভরপুর হোক না কেন ব্যক্তিগত জীবন ঠিক ততটাই বিষণ্ণতায় ভরা। ব্যক্তিগত জীবনে সুখ পাননি অনুশ্রী। অভিনেতা ভরত কলকে বিয়ে করে সুখের মুখ দেখেননি। খুব অল্প সময়ের মধ্যেই তাদের বৈবাহিক জীবনে বিচ্ছেদ হয়। অভিনেতা ভরত কলকে বিয়ে করলেও অভিনেতার একাধিক পরকীয়ার সম্পর্কের কথা জানতে পেরে বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।

টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন ভরত। সেই সময় বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান, লিভ ইন করতেন। সেই কথা জানতে পেরেছিলেন অনুশ্রী এছাড়াও ভরতের একাধিক সম্পর্কের কথা এক এক করে সামনে এসেছিল অনুশ্রীর। নিজেকে আর সেই সম্পর্কে ধরে রাখতে পারেননি। বেরিয়ে এসেছিলেন, ভেঙেছিল বিয়ে।

বিয়ের আগে অনুশ্রী এবং ভরত বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছিলেন তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়নি বেশিদিন। বিয়ের পর একের পর থেকে সাংসারিক অশান্তি হতে থাকে দুজনের মধ্যে। শোনা যায় অভিনেত্রীর সাফল্য মেনে নিতে পারেনি ভরত কল। হিংসাতেই স্ত্রীর সাথে ঝামেলাতে জড়িয়ে পড়তেন প্রায় দিন। অনেক চেষ্টার পর ও বৈবাহিক সম্পর্ক ও টিকিয়ে রাখতে পারেননি তারা। তবে প্রাক্তন স্বামীকে ভালোবেসেই দ্বিতীয় পাড়ার বিয়ে করার কথা ভাবেও নেই অনুশ্রী।

আরও পড়ুনঃ ‘কলকাতার শহরে খালি পায়ে হাঁটা যায়না’ অপরিচ্ছন্ন পরিবেশ, চারিধারে কাঁকড়! শহরের দুরবস্থা দেখে বিরক্ত হয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, জানালেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়

তবে বৈবাহিক জীবনে যত ইচ্ছা ঝগড়া অশান্তি ঝামেলা হোক না কেন অভিনেত্রী পেশাগত জীবন নিয়ে কখনো আফসোস করেননি। অভিনয় জীবনে তিনি বিপুল সাফল্য পেয়েছেন। দর্শকের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছেন। আর এভাবেই নিজের জীবনে এগিয়ে চলার সাহস পেয়েছেন অভিনেত্রী।

Back to top button