‘ওকে তো আমি শো অফ করছি!’ সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কেন ‘শো অফ’ শুরু করলেন অভিনেত্রী অন্বেষা হাজরা? কাকে উদ্দেশ্য করে এমন ইঙ্গিতবাহী পোস্ট অভিনেত্রীর?

বর্তমান বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) এক উজ্জ্বল নক্ষত্র অন্বেষা হাজরা (Annwesha Hazra)। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসিতে তিনি অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছেন অগণিত মানুষের হৃদয়। বর্ধমানের সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মেয়ের টলিউড জয় করার গল্পটি সত্যিই অনুপ্রেরণামূলক। সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে নতুন করে চর্চায় এসেছেন এই অভিনেত্রী।
অন্বেষার জন্ম ও বেড়ে ওঠা বর্ধমান জেলায়। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। পড়াশোনা শেষ করে যখন তিনি কলকাতায় পা রাখেন, তখন তাঁর সম্বল ছিল কেবল আত্মবিশ্বাস। ২০১৭ সালে ‘কাজললতা’ ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয় যাত্রা শুরু হয়। এরপর আকাশ আট-এর ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে লিলি চক্রবর্তীর মতো প্রবীণ অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পান তিনি। প্রথম দিকে স্ট্রাগল থাকলেও নিজের মেধা দিয়ে তিনি দ্রুতই নির্মাতাদের নজরে চলে আসেন।
অন্বেষার ক্যারিয়ারে বড় সাফল্য আসে চুনী পান্না ধারাবাহিকের মাধ্যমে। তবে তাঁকে ঘরে ঘরে চিনিয়ে দেয় জি বাংলার মেগা সিরিয়াল আমাদের এই পথ যদি না শেষ হয়। এখানে চঞ্চল এবং জেদি ঊর্মি চরিত্রে তাঁর অভিনয় ছিল অনবদ্য। এরপর ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকেও তিনি সন্ধ্যা চরিত্রে দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি জি বাংলার আনন্দী ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন।
গ্ল্যামার জগতের চাকচিক্যের মাঝেও অন্বেষা খুব সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন। তিনি মা-বাবার একমাত্র সন্তান এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। অন্বেষা বরাবরই নিজেকে ভাঙতে পছন্দ করেন। কখনও ট্যাক্সি চালানো মেয়ে, কখনও গ্রামের সাধারণ বধূ, আবার কখনও বর্তমানের ‘আনন্দী’র মতো জটিল চরিত্রের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করছেন। নিজের কাজকে নিখুঁত করার জন্য তিনি পরিচালকদের ইনপুট খুব গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রতিটি দৃশ্যকে প্রাণবন্ত করতে অক্লান্ত পরিশ্রম করেন।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিশিষ্ট পরিচালক কৃষ্ণেন্দু চ্যাটার্জি একটি পোস্টে অন্বেষার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। একটি অন্ধ চরিত্রের চ্যালেঞ্জিং রূপায়ণে অন্বেষার চোখ, হাত এবং মুখের পেশির সূক্ষ্ম ব্যবহার দেখে মুগ্ধ পরিচালক লিখেছেন, “কী ভালো করেছিস!” খুতখুঁতে পরিচালকের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দ ধরে রাখতে পারেননি অভিনেত্রী।
আরও পড়ুনঃ অন্যায় আবদারের বিরুদ্ধে পল্লবীর গর্জন, মিঠিকে কেড়ে নিতে পারল না সুপর্ণা! শত্রুর মুখে ছাই দিয়ে মিঠির দায়িত্ব নিল পল্লবী!
এই স্ক্রিনশটটি শেয়ার করে অন্বেষা একটি মজার অথচ আবেগপূর্ণ ক্যাপশন লিখেছেন। তিনি লেখেন,”ওকে তো শো অফ করছি… কিছু করার নেই। হঠাৎ দেখলাম কী একটা cut_to_krish এর নোটিফিকেশন এলো। উউউমামামাআআআআ তার পর দেখি উনি প্রশংসা করেছেন… ইট মিনস আ লট পাপন।” তিনি আরও উল্লেখ করেন যে, যারা কৃষ্ণেন্দু দার সাথে কাজ করেছেন তারা জানেন তিনি কতটা খুঁতখুঁতে। তাই তাঁর কাছ থেকে পাওয়া ভালো বা খারাপ সব মন্তব্যই অভিনেত্রী খুব গুরুত্ব দিয়ে দেখেন। এই প্রশংসা যে অন্বেষার কাছে কত বড় পাওনা, তা তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট।

