প্রকাশ্যেই স্বামীকে লা’থি! অভিনেত্রী অনিন্দিতার কান্ডে অবাক দর্শক! অ’ত্যাচারের নালিশ ঠুকলেন স্বামী!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একাধিক অভিনেতা অভিনেত্রী আমাদের খুবই পছন্দের।
দর্শকদের সেই পছন্দের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনিন্দিতা সাহা কপিলেশ্বরী। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। শুধুমাত্র বাংলা নয়, পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ ধারাবাহিকে অভিনেত্রীকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও বরাবর দর্শকদের মন জয় করেছেন তিনি।
ইতিবাচক, নেতিবাচক সবরকম চরিত্রেই দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। অভিনেত্রী বাঙালি তবে বিয়ে করেছেন অবাঙালিকে। ভালোবেসেই বিয়ে করেছেন, তবে বিয়ের পর যে স্বামীর ওপর এভাবে অত্যাচার করেন তিনি সেটা অভিনেত্রীর স্বামী মুখ না খুললে হয়তো জানা যেত না। কিন্তু হঠাৎ এতো বছর পর কেন অভিযোগ আনলেন অভিনেত্রীর স্বামী?
একঘর লোকের সামনে হঠাৎ করেই তিনি বলেন, ঘরের সমস্ত কাজ, রান্না করা থেকে বাসন মাজা সব কাজ করতে হয় তাকে। অভিনেত্রীর লাথি গুতো খেতে হয় তাকে। সারাদিন শুটিং করে আসার পর অভিনেত্রীর পর পর অর্ডার সামলাতে হয়। তবে পর্দায় আমরা অভিনেত্রীকে যেমন দেখি তিনি যে বাস্তবে এত অত্যাচারী সেটা কেউই কল্পনা করতে পারেনি।
আরও পড়ুনঃ নায়কের বালাই নেই, একাই ধারাবাহিক কাঁপাচ্ছে জগদ্ধাত্রী! অভিনেত্রী প্রমাণ করেছে বেঙ্গল টপার হতে নায়কের কি দরকার? নায়িকা একাই কাফি!
আসলে অভিনেত্রীর স্বামী গোটা ঘটনা বর্ণনা করেছেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে। আর মজার ছলেই স্ত্রীয়ের অত্যাচারের কথা সকলকে জানিয়েছেন। রচনা তো অভিনেত্রীর এই কান্ড কীর্তির কথা শুনে অবাক, হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়।

