রত্না ঘোষালের দেখানো পথেই পা রাখলেন অনামিকা সাহা! ধারাবাহিককে বিদায় জানালেন বর্ষীয়ান অভিনেত্রী? কারণ জানলে অবাক হবেন আপনিও

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনামিকা সাহা (Anamika Saha)। বর্ষীয়ান অভিনেত্রীকে আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দেখছি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মন যেতে নিয়েছেন বারবার। বেশিরভাগ সময় অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রেই দেখে এসেছেন দর্শক। নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতেছেন অভিনেত্রী।

এবারে অভিনয় জগতকে বিদায় জানাতে চলেছেন অভিনেত্রী। অভিনেত্রী রত্না ঘোষালের দেখানো পথ অনুসরণ করতে চলেছেন অভিনেত্রী। এবারে ধারাবাহিক জগতকে বিদায় জানাতে চলেছেন অনামিকা সাহা। বয়সের ভার বা সময়ের অভাব কিংবা মন থেকে না চাওয়ার কারণেই হোক, এবার ধীরে ধীরে অভিনয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন অভিনেত্রী।

Anamika Saha, Tollywood, Actress, Bengali Serial, Indian Actress, অনামিকা সাহা, টলিউড, অভিনেত্রী, বাংলা সিরিয়াল, ভারতীয় অভিনেত্রী

এই মুহূর্তে ‘তেঁতুলপাতা’ (Tentulpataa) ধারাবাহিকে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেলেও, ভবিষ্যতের পরিকল্পনা যে অন্যরকম, স্পষ্ট করে দিলেন এদিন। আর আগে বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষালও টেলিভিশনের প্রতি রাগ উগরে দিয়েছিলেন। রত্নার সিদ্ধান্তকে যথার্থ বলেই মনে করছেন তিনি। এবার নিজেও ভাবছেন অভিনয় থেকে সরে যাওয়ার কথা। যদিও এখনই পাকাপাকিভাবে কিছু স্থির করেননি, কিন্তু মন থেকে আর টান অনুভব করেন না ছোট পর্দার প্রতি।

আরও পড়ুনঃ খোলামেলা পোশাকে স্পষ্ট বু’কের খাঁজ! শ্বশুর শাশুড়ির সামনেই অশ্লীলতা! ‘অসভ্য মেয়ে’ – সমাজ মাধ্যমে দর্শকদের রোষের মুখে অনন্যা!

অরিত্র মুখোপাধ্যায়ের আগামী একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনামিকা সাহাকে। সূত্রের খবর অনুযায়ী এমনটাই জানা গেছে। মানে, ক্যামেরার সামনে দাঁড়ানোর খিদে এখনও শেষ হয়ে যায়নি তাঁর। কিন্তু সেটা যেন এখন নিজের তাগিদে নয়, বরং একাকীত্ব বড় কঠিন, আর অভিনয়ই যেন সেই কষ্টকে ভুলিয়ে রাখার একমাত্র ওষুধ। ছোট পর্দা থেকে মুখ ফিরিয়ে নিলেও বড় পর্দায় সবসময় কাজ করার আগ্রহ থাকবে অভিনেত্রীর।

Back to top button