‘আমি কখনোই এরম ছাপড়ি মার্কা দেখতে ছিলাম না, এটা যে করেছে…’- ন’গ্ন ভিডিও কান্ডে নড়ে বসলেন ঋত্বিক! এই নোংরামির পেছনে কারা? প্রমাণসহ হাজির অভিনেতা!

বেশ কিছুদিন ধরে টেলিভিশনের পর্দার (Bengali Television) দুই জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবং ঋত্বিক মুখার্জিকে (Writwik Mukherjee) নিয়ে তোলপাড় হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। দুই অভিনেতার কিছু আপত্তিজনক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে। সেই নিয়ে চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। নিজেদের এই ভিডিওগুলি সম্পর্কে দুই অভিনেতার একজনও এতদিন পর্যন্ত মুখ খোলেননি। তবে এবার এই ভিডিও সম্পর্কে মুখ খুললেন অভিনেতা ঋত্বিক মুখার্জি।

সাহেব ভট্টাচার্য যাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথাতে অভিনয় করতে। অন্যদিকে ঋত্বিক মুখার্জি জি বাংলার আনন্দী ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন। দুজনেই ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। সাহেব তো দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত, ঋত্বিকও শেষ চার পাঁচ বছরে দর্শকমহলে নিজের জনপ্রিয়তা তৈরি করে নিয়েছেন। যেহেতু দুজনই ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ তাই তাদের আপত্তিকর ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এই ভিডিও ঘিরে নানান কথা উঠে এসেছে। একদল নেটিজেন এই ভিডিওকে সত্যি বলে মেনে নিয়েছেন। আবার অন্য একদল নেটিজেন এই ভিডিওগুলিকে পুরোটাই ফেক বলে দাবি করছেন।

কিন্তু যাদের ঘিরে এত কান্ড তারা এতদিন চুপ ছিলেন এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন ঋত্বিক নিজেই। আদৌ কি ওই ভিডিওতে আমরা যাদের দেখতে পাচ্ছি তারা আমাদের পরিচিত দুই অভিনেতা নাকি সাইবার ক্রাইমের শিকার হয়েছেন দুজনে? কি বললেন অভিনেতা ঋত্বিক?

ঋত্বিকের কথায়, ‘আমার তো রোজ শুটিং থাকে। আমি শুটিংয়ে খুবই ব্যস্ত ছিলাম। তাই প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু যারা আমার ছোটবেলার বন্ধু-বান্ধব তারা যখন আমায় বিষয়টি বলল, তখন সত্যিই একটু নড়ে বসলাম। প্রথমে ভেবেছিলাম ফেক ভিডিও, ছাড়ো কী করা যাবে। কিন্তু শেষে যখন দেখলাম জল মাথার উপর দিয়ে বইছে তখন কিছু পদক্ষেপ না করে থাকতে পারলাম না।’

আরও পড়ুনঃ নতুনের বাড়িতে দাঁড়িয়ে ছেলের মুখে ঝামা ঘষে দিল কমলিনী! স্বতন্ত্রের উপহারের মর্যাদা দিতে এবার নতুন রূপে নায়িকা!

এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিলেন ঋত্বিক? ‘প্রথমে আমি সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করি। ওঁদের সবকিছু জানাই এবং যা যা করণীয় সবই করি। ওঁরা আমাকে জানিয়েছেন খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেবেন এবং ইতিমধ্যে নিয়েও নিয়েছেন।’ অভিনেতা আরও বলেন, “আমি নিজেই ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কোনও কালেই এরকম দেখতে ছিলাম না। সাইবার সেল পরীক্ষা করে জানায় এটা মর্ফড। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং খুবই বাজে ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর পেছনে কার হাত আছে সেটা এখনও জানা যায়নি। তবে আশা করছি খুব শীগ্রই জেনে যাব।’

Back to top button