সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান! লোক দেখানো সম্মান মুখের উপর ফিরিয়ে দিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত! অভিনেতার সাহসিকতার মুগ্ধ দর্শক!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সুপ্রিয় দত্ত (Supriyo Dutta)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বর্ষীয়ান অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বড়পর্দা হোক বা ছোট পর্দা। সব জায়গাতে নিজের অভিনয়ের দক্ষতার ছাপ তিনি রেখেছেন বরাবর। বেশিরভাগ সময়ই আমরা অভিনেতাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখেছি, ভিলেন চরিত্রেই বারবার ধরা দিয়েছেন অভিনেতা।
তবে পর্দায় আমরা যাকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখি বাস্তবে তিনি আসলে একজন হিরো। হিরোর মতই কাজ করেছেন কিছুদিন আগে, দিয়েছেন সাহসিকতার পরিচয়। গতবছর ৯ আগস্ট এই দিনটার কথা আশা করি সকলেরই মনে আছে। এই দিনে কলকাতার বুকে কত বড় একটা ঘটনা ঘটেছিল সেটা এত সহজে নিশ্চয়ই ভুলবেনা মানুষ। আরজি কর কাণ্ডে কেঁপে উঠেছিল গোটা দেশ। শুধুমাত্র দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও এই ঘটনার প্রভাব পড়েছিল।
সেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছিল আর ওই ঘটনার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পুরস্কার নাকচ করেছিলেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তার মধ্য থেকে অন্যতম হলেন সুপ্রিয় দত্ত। ২০২১ সালে তিনি ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ পেয়েছিলেন বিশেষ চরিত্রে অভিনেতা জন্য। সঙ্গে ছিল ১০,০০০ টাকা পুরস্কার মূল্য। সে সবই ফেরাতে চাইছেন তিনি। ৫ সেপ্টেম্বর রাজ্য সরকারকে ইমেল করে দিয়েছেন।
সঙ্গে তিনি সাক্ষাৎকারে ব্রাত্য বসুকেও সরাসরি আক্রমণ করেছিলেন। অভিনেতা বলেছিলেন, ‘আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখাল। আমাকে পুরস্কারটা ভালবেসেই দেওয়া হয়েছিল। কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে। সেটা কেন হবে? আর ‘ফোঁস’ করার মন্তব্যটা বুঝিনি। ফোঁস করতে হবেই বা কেন? সব কিছুতেই ফসকে বেরিয়ে যাবে তা হতে পারে না। আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম, মানুষ তো ১৪ তারিখ থেকে রাস্তায়।’
আরও পড়ুনঃ ‘আমি চটি চাটা নই, আপনার শিক্ষার অভাব!’ কার উদ্দেশ্যে বিস্ফোরক গায়ক নচিকেতা চক্রবর্তী?
লাভ স্টোরি, জামাই ৪২০, লাভ এক্সপ্রেস, কেল্লাফতে, আওয়ারা, প্রলয়, বরবাদ, দুই পৃথিবী, ১০০% লাভ এর মত একাধিক ছবিতে ভিলেন চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। এছাড়াও পাশাপাশি তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত। মঞ্চে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। অভিনেতার পাশাপাশি সেই সময় আরো কয়েকজন জনপ্রিয় অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারের। সুপ্রিয় পাশাপাশি সুদীপ্তা চক্রবর্তীও রাজ্য সরকারের পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছিলেন। সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিতে চেয়েছিলেন চন্দন সেন। সেরা নির্দেশকের পুরস্কার পান বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তিনিও পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন।

