বিরাট দুঃসংবাদ! পৃথিবীকে চিরবিদায় জানালেন প্রবীণ অভিনেতা তথা জনপ্রিয় পরিচালক! শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ!

মালয়ালম চলচ্চিত্র জগতে নেমে এল গভীর শোকের ছায়া। বর্ষীয়ান অভিনেতা পরিচালক ও চিত্রনাট্যকার শ্রীনিবাসন আর নেই। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। শেষ কয়েক দিন এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই সকলকে ছেড়ে চিরবিদায় নিলেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

শ্রীনিবাসন ছিলেন এমন এক শিল্পী যিনি অভিনয় পরিচালনা প্রযোজনা এবং লেখালেখি সব ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন। প্রায় পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয় করেছেন ২২৫টিরও বেশি ছবিতে। সামাজিক ব্যঙ্গ ও বাস্তব জীবনের টানাপোড়েনকে সহজ ভাষায় পর্দায় তুলে ধরাই ছিল তাঁর সৃষ্টির মূল শক্তি। তাঁর চরিত্রগুলো হাসির আড়ালে গভীর ভাবনার খোরাক দিত দর্শকদের।

এই গুণী শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মালয়ালম ইন্ডাস্ট্রির একাধিক তারকা। অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রীনিবাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা লিখেছেন। তিনি উল্লেখ করেন যে শ্রীনিবাসন ছিলেন সর্বকালের অন্যতম সেরা লেখক পরিচালক ও অভিনেতা। তাঁর চিন্তাশীল কাজ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মত প্রকাশ করেন পৃথ্বীরাজ।

শিক্ষাজীবনেও শ্রীনিবাসন ছিলেন মেধাবী। তিনি মাট্টানুরের পিআরএনএসএস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে চেন্নাইয়ের তামিলনাড়ু ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই গল্প বলা ও অভিনয়ের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। সেই ভালোবাসাই তাঁকে ধীরে ধীরে নিয়ে গিয়েছিল চলচ্চিত্রের জগতে।

আরও পড়ুনঃ ‘অতিরিক্ত কিছুই ভালো নয়…’- নতুন অপর্ণাকে ঘিরে বাড়তি আদিখ্যেতায় বিরক্ত জিতু কামাল! তবে কি নতুন অভিনেত্রীর সঙ্গেও বিতর্কে জড়ালেন অভিনেতা?

শ্রীনিবাসনের অভিনয় মানেই ছিল জীবনের প্রতিচ্ছবি। সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্নাকে নিখুঁতভাবে তুলে ধরার ক্ষমতা তাঁকে আলাদা করে চিনিয়েছে। তাঁর প্রতিটি ছবিই দর্শকের মনে দীর্ঘদিন দাগ কেটে গেছে। মালয়ালম চলচ্চিত্রের ইতিহাসে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। শ্রীনিবাসনের প্রয়াণে এক স্বর্ণযুগের অবসান হল বলেই মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

Back to top button