কপাভাতির ঔষধে লাটে উঠলো বিয়ে! ২৫ কিলো হীরের ফাঁদে কুপোকাত পি.আর.কে!

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল জোর করে আঁখির সঙ্গে রাইমার দাদা কালিপদর বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কালিপদর সঙ্গে আঁখির বিয়ের কিছুতেই হতে দেবে না ঝিলিক। কিছুতেই আঁখির জীবন নষ্ট হতে দেবে না। তার জন্য সে একজন ভন্ড সাধিকা সেজে এসেছে ছাতা বাড়িতে। এসেই প্রিয়রঞ্জনকে ভুলভাল বোঝাচ্ছে। অন্যদিকে ঝিলিকের এই প্ল্যান মতন দেবা এবং তার বন্ধুরাও এই প্ল্যানে সামিল হয়।

দুই শালিক আজকের পর্ব ১৬ নভেম্বর (Dui Shalik Today Episode 16 November)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় প্রিয়রঞ্জন কে তার ব্যবসার কাজে, ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলি ঝিলিক। ঝিলিকে সত্যিকারের সাধিকা ভেবে ব্যবসার কাজে চলে যায় প্রিয়রঞ্জন। অন্য দিকে দেবা একজন সৌদি ব্যবসায়ী সেজে প্রিয়জনের কাছে হীরে কিনতে আসে। প্রিয়রঞ্জন এর ভাগ্নেকে ভুলভাল বুঝিয়ে বোকা বানিয়ে দেয় দেবা।
আঁখির বিয়ে আটকাতে ঝিলিকের নতুন প্ল্যান
অন্যদিকে ঝিলিক কালিপদর সঙ্গে আঁখির বিয়ে আটকানোর জন্য ঘোলের মধ্যে জোলাপ মিশিয়ে খাইয়ে দেয় তাকে। আর আঁখিকে বারবার ঝিলিক এই বিয়েটা করতে না করে। কিন্তু আঁখি নিজের ভাগ্যে যা আছে সেটাই মেনে নেয়। তবে ঝিলিক কোন ভাবেই আঁখির সঙ্গে এই অন্যায় হতে দেবে না। তাই সব রকম চেষ্টা করছে এই বিয়ে আটকানোর জন্য। অন্যদিকে প্রিয়রঞ্জন গিয়ে ওই সৌদি ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করতে থাকে হীরে কেনান বেচা নিয়ে। দেবাকে দেখে এতটুকু সন্দেহ হয় না প্রিয়রঞ্জন এর।
আরও পড়ুন: সফল নন্দিনী! আনন্দীকে ভুল বুঝে একি করলো আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এদিকে দেবাকে হীরে বিক্রি করে সে নিজের অফিস থেকে বেরিয়ে আসে। তখনই দেবার লোক প্রিয়রঞ্জনকে অজ্ঞান করে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে গোড়াকে একটি ঘরে বন্দি করে আটক করে রাখে। আর ঝিলিক আঁখিকে অজ্ঞান করে তার জুডো সেন্টারে পাঠিয়ে দেয়। এবার দেখার অপেক্ষা কিভাবে ঝিলিক এই বিয়েটা আটকায়।

