‘সকালে উঠে দেখি শরীরে একাধিক জায়গায় ক্ষত…’- “কালা জাদু”র শিকার রণজয়! শোবার ঘরে ভয়ংকর ঘটনার শিকার অভিনেতা!

মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতার রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। কখনো তার প্রেম জীবন নিয়ে নাড়াঘাটা হয়েছে, আবার কখনো তার বর্তমান সময়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। তবে এসব কোন কিছুই বিশেষ গুরুত্ব দেননি রণজয়। তিনি এখন তার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) তে অনিকেতের ভূমিকায় অভিনয় করতে।
তবে জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে যে এমন একটা দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। অভিনেতার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা শুনলে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে সকলের। এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও বড় পর্দায় ওয়েব সিরিজেও মাঝেমধ্যে দেখা গিয়েছে তাকে। দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় এই অভিনেতা।
অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনো সরাসরি ভাবে কিছুই জানাননি দুজনের একজনও।
তবে এবারে অভিনেতার জীবনে ঘটে গেলো ভয়ংকর কাণ্ড। অভিনেতা নিজেও এখনো বিশ্বাস করতে পারছেন অভিনেতার সাথে এমন কিছু ঘটবে। সম্প্রতি রণজয় একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেই ভিডিওতে অভিনেতা নিজের বাড়ি পরিস্থিতি জানিয়েছে এবং ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে সকলের সামনে তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুনঃ ‘দুই সন্তানেরও মা হয়ে এমন চরিত্র ভাবাই যায় না…ওর জায়গায় আমি হলে পারতাম না!’ শুভশ্রীর চরিত্র নিয়ে মন্তব্য! কি বললেন জিতু কামাল?
অভিনেতা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন তার বাড়ির চারিদিকে এলোমেলো কান্ড। পড়ে আছে তার ঘরের ইনডোর প্লান্ট, অভিনেতার কাঁচের বাঁধানো ছবি। যেটা অভিনেতাকে উপহার দিয়েছিল তার কোনো ভক্ত। এছাড়াও গত তিন-চার মাসে নাকি অভিনেতার গায়ে বিভিন্ন জায়গায় কাটা দাগ দেখতে পেয়েছেন অভিনেতা। জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকার পরেও অভিনেতার ঘরে এই সমস্ত কান্ড ঘটছে। এটা খুবই অস্বাভাবিক। অভিনেতা বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছেন এই বিষয়গুলো। বাধ্য হয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তিনি। অভিনেতার এই ভিডিওতে পোস্ট করার পর কমেন্ট বক্সে অসংখ্য মানুষ বলেছেন বাড়ির মধ্যে কোন অশুভ শক্তি ঢুকে পড়েছে, হতে পারে অভিনেতার সাথে কেউ কালা জাদু করেছে। আবার অভিনেতার উপর অশুভ শক্তি ভর করেছে।

