গায়ত্রীর জীবনে নতুন ঝড়! সত্যি জানতে দুগ্গামণির সঙ্গে একি করল প্রকাশ! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial)। যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।

এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে গায়েত্রী তার হারিয়ে যাওয়ার মেয়ের সন্ধানে তার বাপের বাড়ি গেছে। সেখানেই সে মায়ের ঘর থেকে একটা অনাথ আশ্রমের রসিদ পায়। যদিও সেই রসিদের একটা অংশ ছিঁড়ে গেছে।

আর সেই রসিদ দেখেই গায়েত্রী বুঝতে পারে তার মা-বাবা তাকে লুকিয়ে তার সন্তানকে কোন এক অনাথ আশ্রমে রেখে এসেছে। নিজের মা বাবা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করল সেটা গায়ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে গায়ত্রী প্রকাশকে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি তাই প্রকাশ কিছুই জানেনা। কিন্তু প্রকাশ গায়ত্রীকে বুঝিয়ে বলে সে সবসময় তার হাত ধরে আছে। অন্যদিকে গায়েত্রী বাড়ির পেছন দরজা দিয়ে বাড়িতে কাউকে না জানিয়ে বেরিয়েছে বলে সবাই ভীষণ রেগে রয়েছে। বাড়ি ফেরার সাথে সাথে তাকে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়।

গায়েত্রীর শাশুড়ি, শশুর এমনকি নীলাভ হাজার রকম প্রশ্ন করতে থাকে। নীলাভ ভালোমতোই জানে গায়ত্রী কোন কিছু খুঁজতে গিয়েছিল। তাও গায়েত্রীকে ইচ্ছা করে বিপদে ফেলার জন্য ইচ্ছে করে কাজগুলো করতে থাকে। গায়েত্রীর চুপ করে আছে দেখে প্রকাশ তার হয়ে উত্তর দেয়। প্রকাশ সবাইকে বলে গায়েত্রী তার বাপের বাড়ি গিয়েছিল তার মায়ের ডাকে। তাও কেউ সেই কথা বিশ্বাস করতে চায় না।

আরও পড়ুনঃ “অনেক ঋণ হয়ে গেছে, অভিনয় করি শুধুমাত্র পেটের দায়ে…” নিজের জীবনের নানান অজানা দিন নিয়ে অকপটে শঙ্কর চক্রবর্তী!

এরপরে গায়ত্রীর শাশুড়ি, গায়েত্রীকে বলে মা ব্যাঘ্রবাহিনীর পা ছুঁয়ে গায়ত্রীকে সত্যি কথা বলতে হবে। গায়ত্রী তখন ভয় পেয়ে যায়। সে কেন কথাগুলো সবার থেকে লুকাচ্ছে সেটা দুগ্গামনি এবং গায়ত্রী একমাত্র জানে। এরপর দুগ্গা গায়েত্রীকে বাঁচানোর জন্য সকলকে ভয় দেখায় সকলের মনে কি চলছে তাই দুগ্গা কিন্তু এখনই সবার সামনে সে কথা বলে দেবে। সবাই ভয়ে তখন সেখান থেকে পালিয়ে যায়। সেই যাত্রায় বেঁচে যায় গায়ত্রী। প্রকাশ তারপর দুগ্গার কাছে জানতে চায় গায়েত্রী কেন কষ্ট প্রকাশ সেটা জানতে চায়। তাহলেই প্রকাশ তাকে সাহায্য করতে পারবে, গায়ত্রীর পাশে দাঁড়াতে পারবে। কিন্তু দুগ্গা তো কিছু বলতে পারবে না এখনই কারণ সে কথা দিয়েছে কাউকে কিছু বলবে না। এরপরে নীলাভ গায়ত্রীকে চাপ দিতে থাকে গায়ত্রী কোথায় গেছে সেটা জানার জন্য। কিন্তু গায়ত্রী তো কিছুতেই বলতে রাজি হয় না। অন্যদিকে প্রকাশও দুগ্গার মুখ দেখে সত্যি কথা বার করতে চায়।

Back to top button