‘অভিনয়ের পোশাকটা বাইরে ছেড়ে আসি’- অভিনয় একটা পোশাক! ব্যক্তিগত জীবন নয়! বিস্ফোরক ফাল্গুনী চ্যাটার্জি!

বর্তমান সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bengali Film industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন আবির চ্যাটার্জী (Abir Chatterjee)। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবি। আবির তো নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। তবে অনেকেই হয়তো জানেন না অভিনেতার বাবাও ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জী (Falguni Chatterjee) হলেন আবির চ্যাটার্জীর বাবা। যাকে আমরা বড় পর্দা, ছোটো পর্দা দুই জায়গাতেই অভিনয় করতে দেখতে পেয়েছি।
বাড়ির এত সদস্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বাড়িতে সবসময় তাই এই বিষয় নিয়ে আলোচনা চলতেই থাকে। আবির ইতিমধ্যে অভিনয়ের পাশাপাশি জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো সারেগামাপা এর মঞ্চে সঞ্চালকের দায়িত্বেও ছিলেন। অন্যদিকে ফাল্গুনী চ্যাটার্জীকে স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।
সম্প্রতি কিছুদিন আগেই সাক্ষাতকারে ধরা দিয়েছেন অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জী। সেখানে তাকে প্রশ্ন করা হয় বাড়িতে সকলেই অভিনয় জগতের সাথে যুক্ত। যখন দিনের শেষে সবাই বাড়ি ফেরেন তখন কি কথা হয়? স্বাভাবিক আলোচন হয় নাকি কখনও কখনও চরিত্রের মধ্যেই ঢুকে যান?
এই প্রশ্নের উত্তরে অভিনেতা জবাব দেন, “কখনোই না, আমরা বাড়ির বাইরে অভিনয়ের পোশাকটা ছেড়ে আসি। বাড়িতে আমরা সাধারণ মানুষ। অভিনেতা হলেও আমাদেরও তো ব্যক্তিগত জীবন আছে। তাই খাবার টেবিলে বদলে খুব স্বাভাবিক আলোচনা হয়।”
আরও পড়ুনঃ তুর্যর নিশানায় দাদুর লাতি! রায়ানকে বাঁচাতে বন্দুকের সামনে বুক পেতে দিলো পারুল! প্রকাশ্যে পরিণীতার নতুন প্রোমো!
নেটিজেনদের বরাবরই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থেকে। তারা ব্যক্তিগত জীবনে কি করছেন, কেমন আছেন, তাদের পরিবারের কে কে আছে, তাদের জীবন সিঙ্গী কে সবকিছুই কৌতূহল থাকে নেটিজেনদের। অনেকেই ভাবেন অভিনেতা অভিনেত্রীরা হয়তো বাস্তবেও অভিনয় করেন। কিন্তু আদতে সেটা হয় না।

