তুর্যর নিশানায় দাদুর লাতি! রায়ানকে বাঁচাতে বন্দুকের সামনে বুক পেতে দিলো পারুল! প্রকাশ্যে পরিণীতার নতুন প্রোমো!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে পারুল রায়ানকে মিথ্যে খুনের অভিযোগ থেকে বাঁচানোর পরেও পারুলের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য রায়ান তার ক্ষতি করছে। আর অন্যদিকে পারুলের কলেজের বন্ধু তূর্য তার দাদুর খুনির খোঁজ করছে। আসলে তুর্য যখন খুব ছোট তখনই তার দাদুকে কোন এক সোনার দোকানের মালিক গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তার দাদুর মৃত্যু শোক সামলাতে না পেরে তুর্যর বাবাও মারা যায়। তারপর থেকে তুর্যর পরিবার একেবারে ভেসে যায়। তূর্য তখনই ঠিক করে নেয় তার বাবা এবং দাদুর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের নিজের হাতে শাস্তি দিবে সে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

সেই সোনার দোকানের মালিকের খোঁজেই এতদিন ছিল তূর্য। তবে নববর্ষের উপলক্ষে পারুল তার দাদুর সোনার দোকানে তার বন্ধুদের নিমন্ত্রণ করে। সেই সোনার দোকানে এসেই তুর্য জানতে পারে রায়ানের দাদুই সেই ব্যক্তি যার গাড়ির চাপায় মারা গিয়েছিল তুর্যর দাদু। যদিও রায়ানের দাদু ইচ্ছে করে তার দাদুকে মারেনি। তুর্যর দাদুই বিশ্বাসঘাতকতা করেছে এবং রায়ানের দাদুকে খুন করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে গাড়ি চাপা পড়ে মারা যায় তুর্যর দাদু।

কিন্তু আসল ঘটনা তো জানে না তূর্য। তাই রায়ানের দাদুকে এবং তার গোটা পরিবারকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর তূর্য এই প্রতিশোধ নেওয়া শুরু করবে রায়ানকে দিয়েই। রায়ান হল তার প্রথম নিশানা। আর এরই মধ্যে নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে চমকে গিয়েছেন দর্শক।

আরও পড়ুনঃ ‘রিয়েলিটি শোয়ের তো সবটাই সাজানো…’ – অন্দরের গোপন তথ্য ফাঁস করলেন শান!

প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে তুর্য রায়ানকে খুন করা দিয়েই বসু পরিবারে সর্বনাশ শুরু করতে চাইছে। আর সেই মতোই সব প্ল্যান করছে। একদিন অন্ধকার রাতে রায়ান বাইক নিয়ে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় তূর্য তার বাইকে ধাক্কা মেরে বাইক থেকে রায়ানকে ফেলে দেয় এবং রায়ানের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। ঠিক সেই সময় ছুটে আসে পারুল। পারুল এসে রায়ানের সামনে রায়ানকে আগলে দাঁড়িয়ে পড়ে, যাতে রায়ানের কোনো ক্ষতি না হয়। আর এই নিয়েই আগামী দিনে ধারাবাহিকের বিশেষ পর্ব দেখানো হবে।

Back to top button