সৃজিত, কৌশিকের কাছে কাজ চেয়েও পাননি! তাই নিজেই প্রোডাকশন হাউজ খুলে নায়ক হয়ে সিনেমা করেন আজকের সুপারস্টার দেব, সুযোগ দিচ্ছেন নতুনদেরকেও

একটা যুগ ছিল যে সময়টা বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টেনে তুলে ধরেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিকে। তাই আজও তিনি বাঙালির কাছে পরিচিত ইন্ডাস্ট্রি হিসেবে। তারপর একটা সময় এল যে সময় বড় বড় সিনেমা হল কাঁপিয়েছেন একজন তিনি হলেন সুপারস্টার দেব।
ভালো নাম দীপক অধিকারী। তবে আপামর বাঙালি দর্শকদের কাছে তাঁর পরিচয় হয়েছে দেব হিসেবে। শুরু থেকে এখন অবধি একের পর এক হিট এবং সুপারহিট সিনেমা বক্স অফিসে উপহার দিয়েছেন তিনি। করোনা তৃতীয়বার যখন থাবা বসালো বাংলায় সেই সময়ে সব হল বন্ধ। তারপর সিনেমা হল খুলতেই দেবের সিনেমার মাধ্যমেই আবার দর্শক হলমুখী হলো।
সম্প্রতি “ইন্ডাস্ট্রি” প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং “সুপারস্টার” দেব দুজন মিলে আরো একটি সিনেমা উপহার দিতে চলেছেন বাঙালি দর্শকদের যার নাম কাছের মানুষ। তবে এর মধ্যেই নিজের গতিপথ পাল্টেছেন। পাঁচ বছরে ১২টা ছবি তৈরি করে ফেললেন প্রযোজক দেব।

তবে শুরুর দিকে ফিরে গেলে বেশ অনেকটা পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে। ইন্ডাস্ট্রিতে যে বড় বড় পরিচালকরা আছেন, তাঁরা নাকি দেবের সঙ্গে কাজ করছিলেন না। যেমন সৃজিত মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন ‘উমা’ তিনি করতে চান। কৌশিক গাঙ্গুলীকেও বলেছিলেন তিনি কাজ করতে চান।
তবে দুর্ভাগ্যবশত যে সব পরিচালকের নামে টিকিট বিক্রি হয় তাঁরা সেই সময়ে সিরিয়াসলি নেননি দেবকে। তখন দেব নিজেই সিদ্ধান্ত নেন যে তাহলে তিনি নতুনদের নিয়ে কাজ করবেন যাঁরা তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তাই শেষ কয়েক বছরে দেব নতুন পরিচালকদের নিয়ে কাজ করছেন, তাঁদের সুযোগ দিচ্ছেন পরিচিতি লাভের জন্যে। কিন্তু এতকিছুর পরেও অভিনেতা নিশ্চিত যে সিনিয়র যাঁরা আছেন তাঁরা হয়তো দেবের সঙ্গে কাজ করবেন না বরং তাঁদের নিজেদের পছন্দের অভিনেতাদের সঙ্গেই কাজ করবেন।

