ফাঁস হয়ে গেলো গায়েত্রীর গোপন রহস্য! কথা রাখতে পারল না দুগ্গামণি! ফাঁস ধারাবাহিকের আগামী পর্ব!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial)। যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।

এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে গায়েত্রী তার হারিয়ে যাওয়ার মেয়ের সন্ধানে তার বাপের বাড়ি গেছে। সেখানেই সে মায়ের ঘর থেকে একটা অনাথ আশ্রমের রসিদ পায়। যদিও সেই রসিদের একটা অংশ ছিঁড়ে গেছে।

Zee Bangla, Bengali serial, Bengali television, Duggamoni O BaghMama, New Episode, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুগ্গামণি ও বাঘমামা, নতুন এপিসোড

আর সেই রসিদ দেখেই গায়েত্রী বুঝতে পারে তার মা-বাবা তাকে লুকিয়ে তার সন্তানকে কোন এক অনাথ আশ্রমে রেখে এসেছে। নিজের মা বাবা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করল সেটা গায়ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে গায়ত্রী প্রকাশকে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি তাই প্রকাশ কিছুই জানেনা। কিন্তু প্রকাশ গায়ত্রীকে বুঝিয়ে বলে সে সবসময় তার হাত ধরে আছে। অন্যদিকে গায়েত্রী বাড়ির পেছন দরজা দিয়ে বাড়িতে কাউকে না জানিয়ে বেরিয়েছে বলে সবাই ভীষণ রেগে রয়েছে। বাড়ি ফেরার সাথে সাথে তাকে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়।

এদিকে দুগ্গার মধ্যে তো আলাদা ট্যালেন্ট রয়েছে যাতে করে দুগ্গা সবার মনের কথা চোখ দেখেই বলে দিতে পারে। গায়েত্রী দুগ্গার কাছে তার সমস্ত গোপন কথা বলেছে আর দুগ্গা গায়ত্রীকে কথা দিয়েছে গায়ত্রীর আসল সত্যি দুগ্গা কোনদিনই ফাঁস করবে না।

আরও পড়ুনঃ টলিপাড়ায় আবারও ত্রিকোণ প্রেম! জনপ্রিয় নায়িকার প্রেমে হাবুডুবু ভাস্বর এবং বিশ্বনাথ! কে এই অভিনেত্রী?

কিন্তু নিজের কথা রাখতে পারল না দুগ্গা। প্রকাশ দুগ্গামণিকে বারবার করে গায়ত্রী সত্যি বলার জন্য অনুরোধ করছেন। আর সে কথা দিয়েছে গায়েত্রীর সমস্ত সত্যি জানার পর সে তার স্ত্রীর পাশে দাঁড়াবে। আর প্রকাশ ভালোমতোই বুঝতে পারছে, দুগ্গা নিশ্চয়ই গায়েত্রীর আসল সত্যিই জানতে পেরেছে। শুধুমাত্র তাদের থেকে লুকিয়ে রেখেছে সবটা।

Back to top button