ব্রাহ্মণ হয়ে রোজা? হঠাৎ কেনো রোজা রাখলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি? কারণ জানলে চমকে যাবেন আপনিও!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন অত্যন্ত পরিচিত, গুণী, সুদর্শন অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ভাস্বর। টেলিভিশন, বড় পর্দার পাশাপাশি একাধিক কাজ করেছেন তিনি। নিজের অভিনয় জীবনে চল্লিশটি সিনেমা করার পাশাপাশি ১০০ টিরও বেশি ধারাবাহিকে কাজ করেছেন। এখনো নিজের সেই কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে অভিনেতাকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি গীতা এলএলবি ধারাবাহিক এ কাজ করতে। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কাজ করছেন অভিনেতা।
তবে জানেন এবারে হিন্দু ধর্মের হয়েও রোজা রাখলেন অভিনেতা। ১৩ এপ্রিল থেকে শুরু রমজান। চলবে ১২ মে পর্যন্ত। আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, ১ মাসের এই বিশেষ উপবাস নিষ্ঠার সঙ্গে পালন করছেন তিনি। কেন? ভাস্বরের এই সিদ্ধান্ত শোনার পর থেকে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা? কারণ জানলে আপনিও অবাক হবেন।
কেন রাখছেন রোজা? উত্তরে অভিনেতা জানান, ‘‘মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব পরব মানুন।’’ একই সঙ্গে তাঁর প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের। তাঁর কথায়, ‘‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে ওঁদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম!’’
অনেক দিন ধরেই কাশ্মীরী ভাষা শিখছেন অভিনেতা। সম্প্রতি, নেটমাধ্যমে ওই ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কাশ্মীরী ভাষায় গানও গেয়েছেন। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফক কাওয়া। ভাস্বরের কথায়, ‘‘ইনস্টাগ্রামে কাওয়া নিজে যোগাযোগ করেন। কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।’’ শুধু ২ ধর্মের মানুষের মিলনই কাম্য নয় অভিনেতার। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে চান তিনি। ‘‘দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয়’’, দাবি ভাস্বরের। সেই অনুভূতি থেকেই দূরত্বের অবসান চেয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি টুইট করেছেন তিনি।
আরও পড়ুনঃ আবারও দুটি শিশুর মধ্যে হিংসা বিদ্বেষ! আসল নকলের জাঁতাকলে দুগ্গামণি! ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বিরক্ত দর্শক!
ভাস্বর ব্রাহ্মণ। রোজা রাখায় বাবা, পরিবারের বাকি সদস্যরা আপত্তি জানাননি? অভিনেতার সাফ জবাব, ‘‘আমার উপোস বাবার নাপসন্দ। পরব মানা নয়।’’ ভাস্বরের জানান, লোকনাথ বাবা নিজেও নাকি কোরান পাঠ করতেন।তিনি বললেন, ‘‘লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ’’।

