আবারও দুটি শিশুর মধ্যে হিংসা বিদ্বেষ! আসল নকলের জাঁতাকলে দুগ্গামণি! ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বিরক্ত দর্শক!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial)। যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।
এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। ধারাবাহিকের দেশকিছু পর্বে দেখানো হয়েছে নিজের মেয়ের খোঁজ করছে গায়েত্রী। এদিকে বাড়িতে তার অতীত জীবনের সত্যতার কথা কেউ জানে না। কিন্তু নীলাভ গায়েত্রীর জীবনে নতুন চক্রান্ত করছে।
এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে গায়েত্রী যে অনাথ আশ্রমে নিজের মেয়ের খোঁজ করতে গেছে সেখানে নীলাভ আগে থেকেই সোনার গয়না দিয়ে বলে এসেছে গায়েত্রী যাতে কোনোভাবেই নিজের আসল মেয়েকে খুঁজে না পায়। তাই জন্য গায়েত্রী এবং প্রকাশকে অন্য একটি বাচ্চা দেওয়া হয়। এদিকে ওই বাচ্চাটির মুখে শোনা যায় এক অদ্ভুত প্রশ্ন। বাচ্চাটি জিজ্ঞাসা করে তার মা বাবা গরীব নাকি বড়লোক, গরীব হলে সে যাবে না। এদিকে দুগ্গা ভাবে এবারে তাকে চলে যেতে হবে। কিন্তু প্রকাশ বলে তারা দুগ্গাকেও নিয়ে যেতে চায়। এই শুনে দুগ্গা তো খুবই খুশি হয়ে যায়।
এদিকে এই প্রোমো দেখে তো ট্রোল, সমালোচনা শুরু হয়েছে দর্শকমহলে। নেটিজেনদের একেক জন একেক রকম কমেন্ট করছে। কেউ বলেছে, ‘মা সিরিয়ালের কপি’, একজন বলেছে, ‘এত সেই ঝিলিক,ফুলকি,’ আবার আরেকজনের দাবি, ‘একই কাহিনী। এর থেকে মহাভারত সিরিয়াল বানাতে পারতো, কি জঘন্য ওয়াক্কক।’
আরও পড়ুনঃ মাঝপথে ধারাবাহিক ছেড়ে কোথায় হারিয়ে গেলেন অনুষ্কা গোস্বামী? বর্তমানে কি করছেন প্রাক্তন রোশনাই?
অনেকেই প্রোমো দেখে মা সিরিয়ালের সাথে তুলনা করেছে। আবারও পটল কুমার ধারাবাহিকের মতো দুই বাচ্চার মধ্যে হিংসা, বিদ্বেষ দেখানো হবে। এইসব দেখতে আর ভালো লাগছে না দর্শকদের। ধারাবাহিকে নতুন কিছু দেখানো হোক দাবি করছেন দর্শক। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

