প্রতিটা মা’রের বদলা নিল ঝিলিক! শুরু হল উল্টে গিয়ে পাল্টে দেওয়ার খেলা! জমে গেল আজকের পর্ব

এই মুহূর্তে স্টার জলসায় (Star jalsha) সম্প্রচারিত ‘দুই শালিক’ (Dui Shalik) ধারাবাহিকটি একেবারে মাতিয়ে রেখেছে দর্শকদের। দুই নায়ক এবং দুই নায়িকাকে নিয়ে ধারাবাহিকের গল্প একেবারে সুপারহিট। এই অল্প কয়েক দিনের মধ্যেই দর্শকদের ভীষণ পছন্দের হয়ে উঠেছে এই ধারাবাহিকের প্লট। যতদিন যাচ্ছে আরও বেশি জনপ্রিয় হচ্ছে দুই নায়িকার কেমিস্ট্রি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, আঁখি আর ঝিলিক দুজনেই পরস্পরের মুখোমুখি হয়েছে ঠিকই কিন্তু কেউ এখনো জানে না তারা দুজনেই আপন বোন। কোন সম্পর্ক আছে কিনা সেটা না জেনেই দুজনেই দুজনকে আপন করে নিয়েছে। এমনকি আঁখির ছাতা বাড়িতে থাকছে ঝিলিক আর ঝিলিকের বস্তিতে থাকছে আঁখি। কিন্তু এখানেই একটা সমস্যা হয়ে যায়, যার ফলে ভয়াবহ বিপদের মুখে পড়ে আঁখি। সেই বিপদ থেকে তাকে বাঁচাতে ছুটে আসে ঝিলিক।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ৩০ অক্টোবর (Dui Shalik Today Episode 31 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আঁখিকে এমন কাতর অবস্থায় পড়ে থাকতে দেখে কেঁদে ফেলে ঝিলিক। সে বলে, আঁখি যেন তাকে ক্ষমা করে দেয়। সে বুঝতে পারেনি তার জন্য আঁখি এত বড় সমস্যায় পড়বে। এরপর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। আঁখি বলে, এই টুর্নামেন্টে আসা ছাড়া তার কোন উপায় ছিল না। কারণ, এর সাথে ঝিলিকের সম্মান জড়িয়ে ছিল। এরপরেই আঁখির হাত পায়ের দিকে নজর পড়ে ঝিলিকের।

শিউলির মা’রে একেবারে দাগ বসে গেছে হাতে। ঝিলিক আঁখিকে বলে, শিউলি কার গায়ে হাত দিয়েছে সেটা ও জানে না। এইবার ও বুঝবে ও কার গায়ে হাত দিয়েছে। যে খেলতে জানে না তাকে নাজেহাল করে নিজেকে অনেক বড় খেলোয়াড় ভাবছিল ও। এইবার সেই সবটা মিথ্যে প্রমাণ করবে ঝিলিক। ঝিলিক আঁখিকে বলে সে যেন ঠাম্মির ফাটা চাদরে একটু সেলাই করে দেয়।

আরও পড়ুন: স্ত্রী সন্তানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে! বাবার ভালোবাসা থেকে বঞ্চিত সুদীপ মুখার্জীর মেয়ে! কেমন আছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী?

প্রতিটা মারে’র গুনে গুনে বদলা নিল ঝিলিক

এরপর সবাই এসে ঝিলিককে নিয়ে টুর্নামেন্টে চলে যায়। সেখানে গিয়ে একের পর এক মারে শিউলিকে কুপোকাত করে ফেলে ঝিলিক। স্কোর বোর্ডে উল্টে যায় নাম্বার। এতক্ষণ ঝিলিকের নাম্বারের কোটা শূন্য হয়েছিল। এইবার একটু একটু করে বাড়তে থাকে ঝিলিকের নাম্বার। ভয় পেয়ে যায় কালু গুন্ডা। এদিকে উচ্ছ্বাসে চিৎকার করে ওঠে দেবা সহ ঝিলিকের সমর্থনে থাকা প্রত্যেকে।

Back to top button