“সারাদিন কাজ করে কে’লিয়ে পড়েছি”- পরিচালকের সামনে অভিযোগ অভিনেতা ভাস্বরের!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন অত্যন্ত পরিচিত, গুণী ,সুদর্শন অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ভাস্বর। টেলিভিশন, বড় পর্দার পাশাপাশি একাধিক কাজ করেছেন তিনি। নিজের অভিনয় জীবনে চল্লিশটি সিনেমা করার পাশাপাশি ১০০ টিরও বেশি ধারাবাহিকে কাজ করেছেন। এখনো নিজের সেই কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে অভিনেতাকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি গীতা এলএলবি ধারাবাহিক এ কাজ করতে। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কাজ করছেন অভিনেতা।

সম্প্রতি ধারাবাহিকের সেটে পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অভিনেতা। এমন অভিযোগ অভিনেতার মুখ থেকে কেউই আশা করেননি। তবে কি এমন হলো ধারাবাহিকের সেটে যার জন্য পরিচালকের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন অভিনেতা? এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

দীর্ঘ বেশ অনেকদিন ধরে গীতা এলএলবিতে অভিনয় করছেন ভাস্কর। তার চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ ধারাবাহিকে। নিজের চরিত্রের জন্য দর্শকের কাছে প্রশংসাও পাচ্ছেন তিনি। যেকোনো ধারাবাহিক যেকোনো চরিত্রে অভিনয় করুক না কেন সব সময় দর্শকদের প্রশংসা পান অভিনেতা। যেকোন চরিত্রে নিজেকে সাবলীলভাবে ফুটিয়ে তোলেন তিনি। তবে এবারে পরিচালকের এমন ব্যবহারে সত্যি নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। সকলের সামনে পরিচালকের বিরুদ্ধে আনলেন বড়সড়ো অভিযোগ।

আরও পড়ুনঃ টেলিভিশনের পর্দা থেকে গায়েব তানিয়া কর! বিয়ের পর কোথায় হারিয়ে গেলেন তিনি? বর্তমানে কী করছেন ‘বোঝেনা সে বোঝেনা’ মেগার পিউ?

সোশ্যাল মিডিয়া ভাইরাল হাওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ধারাবাহিকের শুটিং ফ্লোরে উপস্থিত রয়েছেন ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরা। নায়ক নায়িকা সহ আরো পার্শ্ব চরিত্র অভিনয় করেন তাদেরও দেখা যাচ্ছে ভিডিওতে। তারাও উপস্থিত রয়েছেন সেটে, ভাস্কর নিজের সংলাপ বলছিল সেই সময়। তার কিছুক্ষণ পরেই অভিনেতার মুখ থেকে শোনা যায় সেই বীভৎস অভিযোগ।

ভাস্করকে বলতে শোনা যায় শুটিং করতে করতে তারা ক্লান্ত। অভিনেতার এই কথায় বাকি সহ অভিনেতা অভিনেত্রীরাও তাল মেলায়। যদিও ঘটনাটা নেহাতই মজার ছলে ঘটেছে। একেবারেই গুরু গম্ভীর ভাবে এই অভিযোগ তিনি করেননি। আসলে ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের প্রত্যেককেই নয় থেকে দশ ঘণ্টা শুটিং ফ্লোরে কাটাতে হয়। তাই একটানা শুটিং করতে করতে প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়ে সেই অভিযোগই ভাস্কর করেছেন মজার ছলে।

Back to top button