টেলিভিশনের পর্দা থেকে গায়েব তানিয়া কর! বিয়ের পর কোথায় হারিয়ে গেলেন তিনি? বর্তমানে কী করছেন ‘বোঝেনা সে বোঝেনা’ মেগার পিউ?

তানিয়া কর (Tania Kor), টেলিভিশন জগতের পরিচিত মুখ হলেও নামটা অনেক দর্শকদের কাছেই অজানা। আজ প্রায় বহু বছর হয়ে গেল বিনোদন জগতে কোন পর্দাতেই দেখা যায়নি এই অভিনেত্রীকে। বৃষ্টির শান্তশিষ্ট স্বভাবের তানিয়ার সেই অর্থে কোনো সমালোচনা নেই টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে।
তানিয়া অভিনয় জগতের প্রাথমিক জীবনে স্টার জলসার গানের ওপারে সিরিয়ালের মাধ্যমে দর্শকদের নজর কারেন। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় না করলেও তিনি তার নিজের চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। মূলত এই ধারাবাহিকের পর থেকেই অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
তানিয়ার অভিনীত ‘বোঝেনা সে বোঝেনা’ এবং ‘রানী রাসমণি’ সিরিয়াল তার জীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ। অভিনেত্রীর কয়েকটি জনপ্রিয় সিরিয়াল হল- ‘বোঝেনা সে বোঝেনা’, ‘কনকাঞ্জলি’, ‘তারে আমি চোখে দেখিনি’, ‘গানের ওপারে’ সহ আরো বেশ কয়েকটি সিরিয়ালে দেখা গেছে তাঁকে।
আরও পড়ুনঃ এক রাতেই নিঃস্ব! অজান্তেই প্রতারকের হাতে তুলে দিলেন জমানো পুঁজি! দেউলিয়া হয়ে ফিরলেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের নায়িকা!
তানিয়াকে মূলত সব জায়গাতেই ইতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অভিনয় দক্ষতা থাকার দরুন তানিয়াকে টেলিভিশন জগতের গন্ডি পেরিয়ে দেখা মিলেছে রুপালি পর্দাতেও। তবে তা তেমন কোনো উল্লেখযোগ্য নয়। কিন্তু, বর্তমানে কেন আর ছোটো পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে?
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেন। আর তারপর থেকেই তিনি বিনোদন জগত থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছেন। তবে, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে জানা যাবে মাঝে মাঝেই ফটোশুট করতে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর অনেক অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন আগামীদিনে কবে টিভির পর্দায় দেখতে পাওয়া যাবে তাঁকে?

