‘ওর চেহারাটা…আমার সব থেকে খারাপ লাগার জায়গা, আমি চেয়েও কিছু করতে পারি না’ – স্ত্রীকে নিয়ে মুখ খুললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়!

বর্তমান সময়ে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় দক্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। বাবা ফাল্গুনী চ্যাটার্জির ছেলে হওয়া সত্ত্বেও নিজের অভিনয়ের দক্ষতায় সকলের মন অল্প সময়ের মধ্যেই জিতে নিয়েছে আবির। একের পর এক বাংলা হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। অভিনয় জীবনে তিনি ব্যাপক সফল একজন অভিনেতা। তবে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে তো সবসময়ই চর্চা হয়ে থাকে। আবিরের ব্যক্তিগত জীবন নিয়েও তাই প্রায়ই চর্চা চলে।
বিশেষ করে আবিরের স্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে নানান ধরনের সমালোচনা সবসময়ই প্রায় চলতে থাকে। আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। নন্দিনী সেভাবে কোনদিনই লাইমলাইটে আসতে পছন্দ করেন না। তাই তাকে সবসময় ক্যামেরার সামনে দেখা যায় না। আবির যখন এত জনপ্রিয়তা পায়নি ঠিক সেইসময় থেকেই অভিনেতার পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন নন্দিনী। জানা যায়, এমবিএ পড়ার সময়ই আবির ও নন্দিনীর প্রথম আলাপ। সেই আলাপ ক্রমে বন্ধুত্ব ও পরে প্রেমে পরিণত হয়। তারপর ২০০৭ সালে আবির আর নন্দিনীর বিয়ে হয়। বর্তমানে তাঁদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়।
তবে নেটিজেনদের মধ্যে কিছু মানুষ সবসময় নন্দিনীকে নিয়ে খারাপ খারাপ কথা বলেন। তাকে নিয়ে অকারণেই ট্রোল, সমালোচনা করে থাকেন। আবিরের পাশে নন্দিনীকে বেমানান বলেই নেটিজেনরা ট্রোল করে থাকেন। এই নিয়ে এক সময় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আবিরের স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। নেটিজেনদের যোগ্য জবাব দিয়েছিলেন তিনি। তবে এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা।
স্টেট আপ উইথ শ্রীতে এসে আবির স্ত্রীর বিরুদ্ধে হওয়া এই ট্রোলের বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেন। অভিনেতা বলেন, ‘আমার যেটা সব থেকে খারাপ লাগে তা হল আমি এটা কখনও বদলাতে পারব না, এবং আমার সান্তনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সব থেকে খারাপ লাগার জায়গা, যে আমি কিছু করতে পারি না।’
আরও পড়ুনঃ শুটিংয়ের মাঝেই সন্তানের মৃ’ত্যু! কেউ দেখতে পায়নি অসহায় বাবার চোখের জল! মুখ বুজে অভিনয় চালিয়ে গিয়েছেন বিশ্বনাথ বসু!
অভিনেতা আরও বলেন, ‘এই নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয়। তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়া উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর থেকে বড় অপমান তাঁদের করা যাবে না।’

