শুটিংয়ের মাঝেই সন্তানের মৃ’ত্যু! কেউ দেখতে পায়নি অসহায় বাবার চোখের জল! মুখ বুজে অভিনয় চালিয়ে গিয়েছেন বিশ্বনাথ বসু!

বছরের মাঝপথে আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতার পরিবারের নেমে এলো শোকের ছায়া। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় অভিনেতার জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ সাথে। নিজের সন্তানকে হারিয়েছেন অভিনেতা। অভিনেতার জীবনে কোনদিনও এই দিনটা আসবে সেটা তিনি কল্পনাও করেননি। অভিনেতা তো রীতিমতন কান্নায় ভেঙে পড়েছেন।

তবে এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। সালটা ২০০৯, সুদূর মালয়েশিয়ায় শুটিং করছিলেন অভিনেতা। সেইসময় ক্যালেন্ডার নিয়ে দিনরাত ব্যস্ত ক্যামেরার সামনে। হঠাৎ একদিন শুটিং চলাকালীন ফোনে এল বিশ্বনাথের কাছে। আর অভিনেতা জানতে পারলেন তাঁর জীবনের মর্মান্তিক খবর। অভিনেতার স্ত্রীয়ের গর্ভে থাকতেই চিরবিদায় নিয়েছে তাঁর প্রথম সন্তান। স্ত্রী দেবিকা সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন, অথচ হাজার মাইল দূরে থাকা অভিনেতা তখন ব্যস্ত নিজের কাজ নিয়ে। প্রোডাকশন, ভিসা, ফ্লাইট সব বাধা এক দিকে আর অন্য দিকে সন্তান হারানোর যন্ত্রণা।

শেষমেশ পেশার প্রতি দায়বদ্ধতার কাছে হার মানতে হয়েছিল অভিনেতাকে। জীবনের সেই কঠিন পরিস্থিতিতেও শুটিং চালিয়ে যেতে বাধ্য হন তিনি। সে কয়েকটা দিন ছিল তার কাছে কঠিন পরীক্ষার মতন। সেইসময় সহ-অভিনেত্রী ইন্দ্রানী দত্ত পাশে এসে শক্তি জুগিয়েছিলেন, কলাকুশলীরাও নিঃশব্দে কাঁধে হাত রেখেছিলেন। তবু প্রতিবার ক্যামেরা কাট বলার পর অভিনেতার চোখের জল দেখা গিয়েছিল। ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন।

আরও পড়ুনঃ দাদার পকেট থেকে যখন তখন সরছে টাকা! সব্যসাচী সুস্মিতার সংসার ভাঙার পিছনে রয়েছে সায়ক? সামনে এলো আসল কারণ!

বর্তমানে সেই দুঃসময় কাটিয়ে এখন তার দুই ছেলেকে নিয়ে সুখের সংসার বিশ্বনাথের। দুই ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে। অভিনেতার দুই ছেলে হিমায়ন ও বিশ্বায়ন। এক জনের বয়স ৮ বছর, অন্য জনের বয়স ১৩ বছর। অভিনেতাও ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করে চলেছেন।

Back to top button