‘সময় চলে যাচ্ছে, বিদায় নিলাম…’ অভিনেতার পোস্ট দেখে মন খারাপ দর্শকদের! কেন এই পদক্ষেপ অভ্রজিৎ চক্রবর্তীর?

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সায়ক চক্রবর্তী ও তাঁর পরিবারকে ঘিরে একের পর এক বিতর্ক ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবনের নানা বিষয় প্রকাশ্যে আসায় বিরক্ত হয়েছেন অনেকেই। অনেকের মতে, ব্যক্তিগত সমস্যা প্রকাশ করার জায়গা সোশ্যাল মিডিয়া নয়। এই পরিস্থিতির মধ্যেই কয়েকদিন আগে অভিনেত্রী মানসী সেনগুপ্ত ব্লগিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সেই পথেই হাঁটলেন আরও এক পরিচিত টেলি তারকা।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মানসী স্পষ্টভাবে জানান, বর্তমানে কিছু ব্লগার যে ধরনের কনটেন্ট তৈরি করছেন, তা তাঁর কাছে অত্যন্ত অরুচিকর মনে হয়েছে। তাই তিনি ঠিক করেছেন, একজন অভিনেত্রী হিসেবে যতটা প্রয়োজন ততটাই তাঁর টিম পোস্ট করবে। ব্যক্তিগতভাবে নিয়মিত ব্লগিং করা তিনি আর চালিয়ে যাবেন না। তাঁর এই সিদ্ধান্ত অনেককেই অবাক করলেও, অনেকেই সমর্থনও জানিয়েছেন।

মানসীর পর এবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অভিনেতা অভ্রজিত চক্রবর্তীও সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন। ২৩ মার্চ করা একটি পোস্টে তিনি লেখেন, কিছুদিনের জন্য বিদায় নিচ্ছেন। প্রতিদিন পোস্ট করা এবং তার প্রতিক্রিয়া দেখা তাঁর অনেকটা সময় নিয়ে নিচ্ছে। সেই সময় তিনি এবার পরিবারকে দিতে চান বলেই এই সিদ্ধান্ত।

অভ্রজিতের এই পোস্ট থেকে পরিষ্কার, তিনি কোনও বিতর্কের কারণে নয়, বরং নিজের ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁর এই পদক্ষেপে মন খারাপ ভক্তদের। নিয়মিত পোস্টের মাধ্যমে তাঁর সঙ্গে যুক্ত থাকতে অভ্যস্ত ছিলেন তাঁরা, তাই এই বিরতি মেনে নিতে অনেকেরই অসুবিধা হচ্ছে।

আরও পড়ুনঃ দীর্ঘ ২ বছর পর্দা থেকে দূরে! বর্তমানে সোজা রাজনীতির ময়দানে! অভিনয় ছেড়ে কেন রাজনীতির মিছিলে অভিনেত্রী শর্বরী? জানুন আসল কারণ!

উল্লেখ্য, অভ্রজিত মাঝেমধ্যেই বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মতামত জানাতেন। সম্প্রতি একটি বিতর্কিত সিনেমা প্রসঙ্গেও তিনি পোস্ট করে সহশিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তবে আপাতত তিনি নিজেকে কিছুটা সরিয়ে রেখে ব্যক্তিগত জীবনে সময় দিতে চাইছেন। ভবিষ্যতে তিনি আবার আগের মতো সক্রিয় হবেন কি না, সেই উত্তর সময়ই দেবে।

Back to top button