ইলিশ-মাটন থেকে পায়েস! মল্লিকা ব্যানার্জির বাড়িতে জমজমাট জামাইষষ্ঠী! মেয়েকে পাশে নিয়ে আনন্দে ভাসলেন অভিনেত্রী!

মল্লিকা ব্যানার্জি (Mallika Banerjee) আমাদের পর্দার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একজন অভিনেত্রী। বহু বছর ধরে চমৎকার অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসা পেয়ে আসছেন। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও তিনি সবাইকে খুব ভালোবাসেন এবং আপন করে নিতে পারেন। এবার জামাইষষ্ঠীর বিশেষ দিনে নিজের পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এক দারুণ আনন্দের আড্ডায় মাতলেন অভিনেত্রী।

এই বিশেষ দিনে মল্লিকার বরের জন্য তাঁর শ্বাশুড়ি একেবারে রান্নার পাহাড় বানিয়ে ফেলেছিলেন! জামাই রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের পাতে সাজানো হয়েছিল হরেক রকমের পদ। দুপুরের মেনুতে ছিল মাছের ডিমের বড়া, মাছ ভাজা, মাথা দিয়ে ডাল আর বাঁধাকপির তরকারি। এছাড়া আরও ছিল চিংড়ি মাছ ভাপা, ইলিশ মাছ, পমফ্রেট, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস আর মুরগির মাংস। সবশেষে ছিল মিষ্টি পায়েস। শাশুড়ি মা আদর করে জানান, জামাই রুদ্রজিৎ ভীষণ ভালো ছেলে, পাত্রে যা-ই দেওয়া হোক না কেন, কোনো বায়না না করে চুপচাপ খেয়ে নেয়।

খাওয়াদাওয়ার পাশাপাশি চলল মন খুলে আড্ডা আর হাসিখুশি গল্প। রুদ্রজিৎ হাসতে হাসতে জানান, বাড়িতে শাশুড়ি মা তো বকাঝকা করেনই, তার সঙ্গে মেয়ে গরিমার শাসনও কম নয়! মেয়ের কড়া নিয়ম বাবাকে সবসময় হিরোর মতো স্টাইলিশ আর ফিট থাকতে হবে, একদম বুড়ো হওয়া চলবে না। মল্লিকাও জানান, রুদ্রজিৎ আর গরিমার বাবা-মেয়ের সম্পর্কটা এতটাই মিষ্টি যে দেখলে মনেই হয় না তারা আসল বাবা-মেয়ে নয়। এই আড্ডায় অভিনেত্রী সমাধির সঙ্গেও মল্লিকার দিদি-বোনের মতো ভালোবাসার সম্পর্ক ধরা পড়ে।

আরও পড়ুনঃ ‘বাঙালি হওয়া একটা আশীর্বাদ…’ ‘আগে বায়না ছিল না, এখন…’ খাসির মাংস থেকে শাশুড়ির হাতের ঝিঙের ঝোল! ১৯ বছরেও কমেনি জামাই বিশ্বনাথের আদর আপ্যায়ন!

আসলে এই সবকিছুর শুরু হয়েছিল তাঁদের নতুন সিনেমা ‘পিঞ্জর’-এর শুটিং থেকে। আগামী জুলাই মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে। একসঙ্গে কাজ করতে করতেই তাঁরা সবাই এখন একটা বড় পরিবার হয়ে উঠেছেন। সবশেষে শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে আর মিষ্টি খাইয়ে জামাইষষ্ঠীর বরণ পর্ব শেষ হয়। ভালোবাসায় ভরা এই পারিবারিক অনুষ্ঠান সবার মন ছুঁয়ে গেছে।

Back to top button