নতুন বছরের আগেই রাজনীতির মঞ্চে টলি তারকা! কারা নাম দেবেন আগামী বিধানসভা ভোটে? ডাক এসেছে উষসী চক্রবর্তীর? কি বলছেন অভিনেত্রী?

নতুন বছর শুরু হওয়ার আগেই আগামী বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই টলিপাড়ার অন্দরেও জল্পনার পারদ চড়ছে। একের পর এক পরিচিত মুখ রাজনীতির ময়দানে পা রাখায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী ভোটে কোন কোন অভিনেতা অভিনেত্রী প্রার্থী হতে পারেন। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী পার্নো মিত্রের তৃণমূল কংগ্রেসে যোগদান এই চর্চাকে আরও উসকে দিয়েছে। সব মিলিয়ে বিনোদন জগত এবং রাজনীতির সংযোগ আবারও আলোচনার কেন্দ্রে।

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই পার্নো মিত্র আদৌ দলের প্রার্থী হবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পার্নো স্পষ্ট জানিয়েছেন, প্রার্থী হওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের উপর নির্ভর করবে। দল যে দায়িত্ব দেবে, তিনি সেটাই পালন করবেন বলে জানান অভিনেত্রী। তাঁর এই মন্তব্যে জল্পনা পুরোপুরি না থামলেও বিষয়টি যে এখন দলের সিদ্ধান্তের অপেক্ষায়, তা স্পষ্ট হয়ে যায়।

অন্যদিকে, বাম শিবির ঘিরেও শুরু হয়েছে আলাদা আলোচনা। শোনা যাচ্ছে, অভিনেত্রী ঊষসী চক্রবর্তীকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বের তরফে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই প্রস্তাব নতুন নয় এবং আগেও এমন প্রস্তাব পেয়েছিলেন ঊষসী। তবে তিনি তখনও ভোটে লড়েননি এবং এবারও নির্বাচনে প্রার্থী হওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানা যাচ্ছে।

সূত্র আরও জানাচ্ছে, যদিও প্রার্থী না হলেও বাম শিবিরের প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন ঊষসী চক্রবর্তী। দলের হয়ে প্রচারে যথেষ্ট সময় দিতে দেখা যেতে পারে তাঁকে। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী নিজে কোনও মন্তব্য করতে রাজি হননি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে এবং অনুরাগীদের মধ্যেও।

আরও পড়ুনঃ ‘আদতে আমি অতটাও ল’ম্পট নই…’- কি ঘটালেন পর্দায় দুষ্টু খলনায়ক সাহেব চট্টোপাধ্যায়! কার কাছে ল’ম্পট প্রমাণিত হলে অভিনেতা?

উল্লেখযোগ্যভাবে, বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ ঊষসী চক্রবর্তী ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টির চরিত্রে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। আজও বহু দর্শক সেই নামেই তাঁকে চেনেন। নিয়মিত ধারাবাহিকে না থাকলেও তাঁর জনপ্রিয়তা অটুট। গত বিধানসভা নির্বাচনে বাম শিবিরের হয়ে অভিনেতা দেবদূত ঘোষ প্রার্থী হয়েছিলেন। তাই ২০২৬ সালে ফের কোনও অভিনেতা বা অভিনেত্রী রাজনীতির ময়দানে নামেন কি না, সেদিকেই এখন নজর টলিপাড়া ও রাজনৈতিক মহলের।

Back to top button