আবার একবার জি বাংলার জয়জয়কার টিআরপি তালিকায়! সবার সেরা ফুলকি, কোথায় গেল পর্ণা, কথা?

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনের( Bengali Television)দর্শকরা তাদের প্রিয় মেগা সিরিয়াল(Serial) দেখার জন্য শুধু উদগ্রীব হয়ে বসে থাকে তা নয় বরং সেই মেগাটি সারা সপ্তাহ পড়ে টিআরপিতে(TRP List) ঠিক কতটা ভালো ফল করল তা জানার জন্য দারুন উৎসাহ থাকে। তাই বর্তমানে টিআরপি তালিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টেলিভিশন চ্যানেলের জন্য।
বর্তমানে বাংলা টেলিভিশনের ধারাবাহিক গুলিকে অনেকেই মেগা সিরিয়াল বলতে ইচ্ছুক নয় তার কারণ বর্তমানে টিভি সিরিয়াল গুলি মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে। এখন সবটাই গড়ে উঠেছে টিআরপিকে কেন্দ্র করে। টিআরপি তালিকায় ভালো ফলাফল না করতে পারলে অনেক জনপ্রিয় ধারাবাহিক শেষ করে দেওয়া হচ্ছে কয়েকদিনের মধ্যেই। যার ফলে দর্শকরাও টিআরপি তালিকার জন্য অপেক্ষা করেন।
বর্তমানে বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেল স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিক গুলির মধ্যে সেরা সেরা হওয়া নিয়ে রীতিমতো টক্কর চলছে। টিআরপি তালিকায় প্রথম পাঁচে কে থাকবে তাই নিয়েও রীতিমতো লড়াই চলে। বর্তমানে যে সকল ধারাবাহিকগুলিকে টিআরপি তালিকার প্রথম পাঁচে দেখা যায় সেগুলি হল ফুলকি, নিম ফুলের মধু, কথা, কোন গোপনে মন ভেসেছে, গীতা এলএলবি জগদ্ধাত্রী প্রভৃতি।
এবার আসা যাক এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে সকলকে পিছিয়ে ফেলেছে আবার একবার ফুলকি, দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে রয়েছে কথা, চতুর্থ স্থানে জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে, পঞ্চম স্থানে গীতা এলএলবি।
1st •• ফুলকি ৭.০
2nd •• নিম ফুলের মধু ৬.৪
3rd •• কথা ৫.৯
4th •• জগদ্ধাত্রী, কোন গোপনে ৫.৬
5th •• গীতা LLB ৫.৪
Trending ••
চিনি ৩.১
যোগমায়া ২.৮

