টিআরপি তালিকায় অপেক্ষা করছে বড় চমক! কি হতে চলেছে, জেনে নিন চটপট

কাল বৃহস্পতিবার অর্থাৎ টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পাওয়ার দিন। এই দিনটা যেন প্রত্যেকের কাছেই বেশ উত্তেজনার। বিশেষ করে ধারাবাহিক প্রেমী যারা রয়েছেন তারা তো এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। জি বাংলা, স্টার জলসার সমস্ত দর্শকদের বসে থাকেন এই দিনটার অপেক্ষায়।
এখন এই অসংখ্য ধারাবাহিকের মাঝে কে সেরা হলো, কারা পিছিয়ে থাকলো সেসব জানতে বেশ আগ্রহী সকলেই। তাই তো সকাল সকাল প্রত্যেকেই টিআরপি তালিকা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। তার উপর আবার গত সপ্তাহে পুজো গিয়েছে। সেই কারণে ধারাবাহিক গুলির টিআরপি রেটিং বেশ অনেকটা কমেছে। স্বাভাবিক সপ্তাহের তুলনায় অনেকটাই কম আসবে এই সপ্তাহের টিআরপি রেটিং। তবে পুজোর মধ্যেও কোন ধারাবাহিক বাজিমাত করলো সেটাই দেখার অপেক্ষা।
এই সপ্তাহে তিনটি ধারাবাহিকের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। জি বাংলার ফুলকি, স্টার জলসার কথা এবং গীতা। অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে রোশনাইকে টেক্কা দিতে পারে। পাশাপাশি আনন্দি কিন্তু পিছিয়ে থাকছে না গীতার থেকে, তবে সামান্য ব্যবধানে গীতা হয়তো এগিয়ে থাকছে। এদিকে রাত আটটায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলার নিম ফুলের মধু ও স্টার জলসার উড়ান একে অপরকে টেক্কা দিতে পারে।
টিআরপি তালিকায় বিরাট পরিবর্তন
এদিকে বেশ কয়েক সপ্তাহ পর ভালো গল্পের জন্য টিআরপি তালিকায় ভালো রেটিং পেতে পারে অনুরাগের ছোঁয়া। অন্যদিকে ফুলকির তুলনায় রাঙামতি তিরন্দাজের টিআরপি আরও কমছে। ফুলকির জমজমাট গল্পের কাছে হেরে যাচ্ছে রাঙা। রাত ৯ টায় জি বাংলার ডায়মন্ড দিদি অনেক পিছিয়ে থাকছে স্টার জলসার শুভ বিবাহের থেকে।
আরও পড়ুন: শ্যামলীকে টেক্কা দিতে গিয়ে লেজে গোবরে অহনা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
তবে পুজোর সপ্তাহে কি হবে কিছুই বলা যাচ্ছে না। সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে। টপার বদলে যেতে পারে, নতুন ধারাবাহিকগুলি স্লট হারাতে পারে। আবার পুরোনো যেই ধারাবাহিকগুলি ব্যাপক জনপ্রিয় সেগুলির টিআরপি অনেক কমে যেতে পারে। এবারে কালকের টিআরপি তালিকা যতক্ষণ না প্রকাশ পাচ্ছে কিছুই বলা যাচ্ছে না। তাই দর্শকদের একটি ধৈর্য ধরতে হবে।

