গভীর কষ্ট বুকে চেপে মানুষকে হাসিয়েছেন অভিনেতা! শুভাশিস মুখোপাধ্যায়ের জীবন কাহিনী চোখে জল আনবে আপনার!

টলিপাড়ায় (Tollywood) রসিক শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay)। রসিক শিল্পীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে অভিনেতার নাম। নিজের অভিনয়ের মাধ্যমে দীর্ঘ কয়েক বছর ধরে দর্শকদের মুখে হাসি ফুটিয়ে এসেছেন অভিনেতা। তিনি ১৯৮১ সালে প্রথম পূর্ণেন্দু পত্রীর ছোট বকুলপুরের যাত্রী চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। তারপর থেকে টলিউডের নিত্য অভিনয় জগতে অভিনেতা হিসেবে নাম লেখান।
টলিউডের বিভিন্ন ছবিতে রসিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, নারী মর্যাদা, প্রতিষোধ, প্রাণের চেয়ে প্রিয়, সূর্য, আক্রোশ, দাদা ঠাকুর, সকাল সন্ধ্যা, দেশ কোরেচি প্রেম কোরেচি, মন মানে না, সাত পাকে বাধা, মধু মালতীর মতো একাধিক সিনেমায় রসিক চরিত্রে অভিনয় করেছেন। রসিক চরিত্রে অভিনয় করার পাশাপাশি বেশ কিছু ছবিতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন অভিনেতা। তার মধ্যে অন্যতম হলো ২০১১ সালের বাংলা কাল্পনিক চলচ্চিত্র টেনিদা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। তার আরো কিছু উল্লেখযোগ্য কাজ হল তিন কন্যা এবং মেঘে ঢাকা তারা। এরপর ২০১৯ সালে, তিনি মহালয়া এবং সন্দীপ রায়ের প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো ছবিতে অভিনয় করেন। এছাড়াও তার অভিনীত বেশ কিছু ছবি হলো ব্রহ্মা জনেন গোপন কম্মটি, আরশিনগর, পেন্ডুলাম, গোগোলের কীর্তি, নির্ভয়, মিসেস সেন, কিশোর কন্যা, মেঘে ঢাকা তারা ইত্যাদি। সিনেমায় অভিনয় করার পাশাপাশি বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

নিজের অভিনয় জীবনে তিনি যথেষ্ট সফল। ব্যক্তিগত জীবনেও স্ত্রী ঈশিতাকে নিয়ে খুব সুখী। ১৯৯৬ সালে প্রেমিকা ইশিতাকে বিয়ে করেন শুভাশিস বাবু। থিয়েটার করতে গিয়েই ঈশিতার সঙ্গে আলাপ হয় তার। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্ব এবং প্রেমে পরিণত হয়। এরপর তারা সারা জীবন একসঙ্গে পথ চলার শপথ নেয়। বৈবাহিক জীবনে সমস্ত সুখ স্বাচ্ছন্দ থাকলেও তাদের জীবনে একটা খামতি রয়ে গিয়েছে। যা হয়তো টাকা-পয়সা সাফল্য দিয়ে কোনদিনই পূরণ করতে পারেননি শুভাশিস বাবু।
তবে নিজের ২৮ বছরের বৈবাহিক জীবনে নাট্য ব্যক্তিত্ব এবং স্ত্রী ঈশিতাকে নিয়ে ভীষণই সুখে আছেন শুভাশিস বাবু। যেকোনো অনুষ্ঠান উৎসবে স্ত্রী ঈশিতাকে নিয়ে সব সময় বেরিয়ে পড়েন শুভাশিস বাবু। কলকাতাতে থাকলেও স্ত্রী এবং পরিবারের সঙ্গে সময় কাটান। তাদের জীবনের খামতিগুলো যেন তাদের এই ভালোবাসায় ঢাকা পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ পর্ণার বুদ্ধিকে ছাপিয়ে গেল ইশার শয়তানি! ক’ঠিন পরীক্ষার সম্মুখীন পর্ণা
২৮ বছরের বৈবাহিক জীবনেও নিঃসন্তান তারকা দম্পতি
অভিনেতা এবং তার স্ত্রী ঈশিতার জীবনের একটা বড় খামতি হল তারা নিঃসন্তান। ২৮ বছরের বৈবাহিক জীবনেও তাদের জীবনে কোন সন্তান আসেনি। নিজেদের নিয়েই তারা সুখে রয়েছেন। জীবনে সন্তান না আসায় অভিনেতা শুভাশিস এর মনে কোন আক্ষেপ নেই বরং তিনি নিজের স্ত্রী ঈশিতাকে সবসময় একজন আদর্শ জীবনসঙ্গীর সম্মান দিয়েছেন। তিনি জানিয়েছেন বাবা হতে না পারায় তার মধ্যে কোনদিনই আক্ষেপ ছিল না। আর থাকবেও না। কারণ তার কাছে তার জীবন সঙ্গী রয়েছে সেটাই তার কাছে সবথেকে বড় পাওয়া।

