গোপনে ধর্মান্তর! নাকি অন্য কোন রহস্য! শুটিং শেষে কেন নিজেকে বোরখায় ঢাকেন রচনা?

৯০ দশকের শুরুর দিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের প্রথম সারির তালিকায় ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) নাম। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় পাশাপাশি ওড়িশা, তামিল ছবিতে অভিনয় করেছেন রচনা। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন।

এরপর একটা সময় নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে আনেন। তারপরেই দিদি নাম্বার ওয়ান এর মতো রিয়ালিটি শো এ যোগদান করেন। বর্তমানে অভিনেত্রীকে আমরা সেখানেই সঞ্চালিকা হিসেবে দেখতে পাচ্ছি বিগত ১০-১২ বছর ধরে। অভিনয় জগতের থেকেও দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সঞ্চালিকা হওয়ার পর থেকে অভিনেত্রীর জনপ্রিয়তা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা ব্যানার্জি। এসবের মাঝেও অভিনেত্রীর জীবনে অনেক বাধা-বিপত্তি এসেছে।

actress

ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সেখানকার অভিনেতা সিদ্ধান্ত মোহান্তির সঙ্গে সম্পর্ক হয় রচনা ব্যানার্জির।চুপিসারে তারা বিয়েও করেন এমন খবরও পাওয়া গিয়েছে। যদিও সেই সম্পর্ক পুরোপুরি অস্বীকার করেন রচনা, কখনোই সে বিষয়ে মুখ খোলেননি তিনি। এরপর ২০০৭ সালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। তাঁদের একমাত্র পুত্র সন্তান প্রণীল। এবারেও সংসার করা হলো না রচনা ব্যানার্জীর। ছেলে হওয়ার কয়েক বছরের মাথাতেই আলাদা থাকতে শুরু করেন রচনা এবং প্রবাল। তবে আইনি ভাবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি এখনো। তবে দুজনেই আলাদা বাড়িতে থাকতেন।

বর্তমানে রাজনৈতিক দলের নাম লিখেছেন অভিনেত্রী। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন হুগলি জেলায়। তবে এর মাঝে রচনা সম্পর্কে উঠে এলো আরও একটি চাঞ্চল্যকর তথ্য। যা শুনলে অবাক হবেন আপনিও। জানেন কি রচনা ব্যানার্জি বোরখা পরিধান করেন। কিন্তু হিন্দু ধর্মের হওয়া সত্বেও কেন অন্য ধর্মের পোশাক পরিধান করেন অভিনেত্রী? সেটা জানলে অবাক হতেই হবে। রচনা ব্যানার্জীর বোরখা পরিধানের পেছনে একটা বিশেষ কারণ রয়েছে যা এতদিনে সামনে এলো সকলের।

আরও পড়ুনঃ সৌরভের প্রেমে পাগল জনপ্রিয় নায়িকা! মহারাজকে ভালোবেসে রয়ে গেলেন চিরকুমারী!

দিদি নাম্বার ওয়ান এর শুটিং চলাকালীন একসময় রচনা ব্যানার্জি মেকআপ রুমে বোরখা দেখেছিলেন রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা। এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। পরে অভিনেত্রী জানিয়েছিলেন নিজের ছেলের কাছে শুটিং শেষ করে তাড়াতাড়ি ফেরার জন্যই তিনি ওই বোরখা পরিধান করে মেট্রোরেলে করে বাড়ি ফেরেন। নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও সেই গাড়ি যাতে কলকাতার জ্যামে আটকে গিয়ে বাড়ি পৌঁছাতে দেরি না হয় তাই এই বোরখা পরিধান করেই তিনি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন।

Back to top button