সাধের অনুষ্ঠানে অনুপস্থিত স্বামী! অভিনেত্রীর দ্বিতীয় মাতৃত্বের পেছনে আসল রহস্যটা কি?

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সেনগুপ্ত (Manashi Sengupta)। একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয়কে দেখে এসেছে দর্শক। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল নিম ফুলের মধু (Neem Phuler Modhu), কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) এর মত জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকে। তবে বর্তমানে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। সেই কারণটা অনেকেই জানেন।
কিছুদিন আগেই অভিনেত্রী নিজের দ্বিতীয় বার মা হবার সুখবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন অভিনেত্রী। যার কারণে বর্তমানে অভিনয় জগত থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। আগামী দুই মাসের মধ্যেই সন্তানের জন্মদিনে চলেছে মানসী।
কিছুদিন আগেই অভিনেত্রীর সাত মাসে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ধুমধাম করে অভিনেত্রীর সাত মাসের সাধ সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিল টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় অভিনেত্রীরা, যাদের সাথে মানসী কাজ করেছেন।। বেশ বড় করে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী সাধের অনুষ্ঠান হয়েছে। তবে গোটা সাধের অনুষ্ঠানে অভিনেত্রীর বাপের বাড়ির লোকজন, সহকর্মীদের দেখা গেলেও অভিনেত্রীর শ্বশুরবাড়ির কোন লোকজনকে দেখা যায়নি। যা নিয়ে নেটিজেনদের মনে একাধিক প্রশ্ন উঠেছে।
দর্শকদের মধ্যে কয়েকজন তো বলেই ফেলেছেন, “আপনার শ্বশুরবাড়ির কাউকে কেন দেখা গেল না?” কেন মানসী এইদিনে তার স্বামীকে উপস্থিত করেননি? এর পেছনে কী কারণ থাকতে পারে? তাহলে কি বরের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তা সত্ত্বেও অন্তঃসত্ত্বা মানসী! এই ধরনের অনেক কৌতূহল জমা হয়েছে দর্শকদের মনে।
আরও পড়ুনঃ সন্তান জন্ম নিতেই ভাঙছে কাঞ্চন শ্রীময়ীর সংসার! মাত্র কয়েক মাসেই স্ত্রীর প্রতি অনীহা কাঞ্চনের!
নেটিজেনদের মুখ বন্ধ করতে মানসী জানিয়েছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি অনেক দিন হল মারা গেছেন, এবং আর কোনও সদস্য নেই শ্বশুরবাড়িতে। “আমার স্বামী ক্যামেরার সামনে আসতে চায় না, ও লজ্জা পায়। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, তবে ফেসবুকে ছবি দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই।” অর্থাৎ, যদিও তাঁদের সম্পর্কের মধ্যে অতীতের কিছু সমস্যা ছিল, বর্তমানে তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই, এবং তাঁর জন্য সবার কাছে এটা স্পষ্ট।

