‘মিলি’র প্রোমো প্রকাশ্যে আসতেই বদলে গেলো নায়কের নাম? জল্পনা অনুরাগের ছোঁয়াকে টেক্কা দিতেই এরূপ সিদ্ধান্ত জি-এর..

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় আসছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘মিলি’ (Mili)। আর এবারও দর্শক পেতে চলেছে এক নতুন জুটি অনুভব কাঞ্জিলাল এবং খেয়ালি মণ্ডলকে। রয়েছেন ধ্রুব সরকার-সহ আরও অনেকে। থাকতে পারেন ঐন্দ্রিলা বসুও।

প্রযোজক সুশান্ত দাসের তৈরি জনপ্রিয় চরিত্র আলতা ফড়িং নস্করকে এখনও ভোলেনি বাংলা টেলিভিশনের দর্শক। জিমন্যাস্ট আলতা ফড়িং নস্করের ভূমিকায় দেখা যায় খেয়ালি মণ্ডলকে। এবার তিনি ফিরছেন মিলি রূপে। এখন দর্শকরা অধীর আগ্রহে করে বসে রয়েছেন ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার অপেক্ষায়।

ছোটপর্দায় এই প্রথমবার পা রাখছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। অনুভব মূলত সিনেমাতেই কাজ করে চলেছেন একের পর এক। ‘আবার বসন্ত বিলাপ’ থেকে ‘অব্যক্ত’, ‘সহবাসে’, ‘দাফন’-সহ একগুচ্ছ ছবি রয়েছে অনুভবের ঝুলিতে। আর তাঁর ওয়েব সিরিজের তালিকা সম্পূর্ণ করতে রয়েছে ‘সম্পূর্ণা’৷ এবার আসন্ন বাংলা ধারাবাহিক ‘মিলি’তে তিনি অভিনয় করতে চলেছেন নায়কের ভূমিকায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রোমোও৷

নাম বদলের পিছনে আসল কারণ

প্রোমো দেখে ধারাবাহিকে অনুভবের চরিত্রের নাম জানা গিয়েছিল চলেছে সূর্য। সে বন্দুক দেখিয়ে মিলিকে অপহরণ করে। রাস্তায় আবার তাকে মিষ্টিও খাওয়ায়। কেন এসব করছে সে সেটাই দেখার। জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক। কিন্তু কবে থেকে আসছে এই ধারাবাহিক তা জানা যায়নি এখনও। এসবের মাঝেই এক নতুন রহস্য সৃষ্টি করলো চ্যানেল।

হঠাৎ প্রোমো থেকে সূর্য নামটা সরিয়ে দিল। প্রথমে মনে করা হচ্ছিল স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকির নায়কের নাম কপি করা হচ্ছে এই সমালোচনা এড়াতেই হয়তো এমন সিদ্ধান্ত। কিন্তু পরে আরো এক পরিপক্ক কারণ নির্ধারণ করা গিয়েছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে টেক্কা দিতে পারবে না ইচ্ছে পুতুল এটা নির্ধারিত। তাই চ্যানেল কর্তৃপক্ষ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বিপরীতে আনতে চলেছে মিলি এমনটাই ধারণা করা হচ্ছে। দুটি ধারাবাহিকে যাতে নায়কের নাম এক না হয়ে যায় তার জন্যই হঠাৎ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল চ্যানেল। জল্পনা তুঙ্গে। এইসব প্রশ্নের উত্তর মিলবে যেদিন সম্প্রচারের সময় প্রকাশ করবে জি বাংলা।

Back to top button