জীবনে নেমে এল ভয়ংকর ঝড়! বিরাট ক্ষতির সম্মুখীন দুই শালিকের ঝিলিক!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হলো দুই শালিক (Dui Shalik)। এই ধারাবাহিককে নিয়ে দর্শকের মনে অনেক আশা প্রত্যাশা ছিল। শুরুর সময় থেকেই একটু একটু করে ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিচ্ছে। এমনকি নন প্রাইম টাইমে সম্প্রচারিত হয়েও বেশ ভালো টিআরপি রেটিং (TRP Rating) পাচ্ছে প্রতি সপ্তাহে।
ধারাবাহিকটির প্রথম প্রোমো ভিডিও যখন এসেছিল তখনই দর্শক উৎসাহিত ছিলেন এই ধারাবাহিক দেখার জন্য। কিন্তু ধারাবাহিকের সময় দেখে দর্শক তেমনি কষ্ট পেয়েছিলেন। কারণ ধারাবাহিকটি নন প্রাইম টাইম সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হয়। আর এই সময়টা অনেক দর্শকেরই পছন্দ হয়নি। যার ফলে প্রথম থেকে অনেকেই ভেবেছিলেন হয়তো এই টাইম স্লটের জন্যই ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারবে না। তবে তেমনটা একেবারেই হচ্ছে না। মোটামুটি ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। তবে এবারে এই ধারাবাহিকের নায়িকা ঝিলিকের সঙ্গে ঘটে গেল অনেক বড় দুর্ঘটনা।
বড় ক্ষতির মুখে পড়লেন দুই শালিকের নায়িকা
ধারাবাহিকে ঝিলিকের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী দত্ত। এবারে নন্দিনী দত্তের জীবনে নেমে এলো অনেক বড় বিপর্যয়। অভিনেত্রী নন্দিনী বেশ অনেকদিন ধরেই টেলিভিশনের পর্দায় অভিনয় করছেন। এর আগেও বসন্ত বিলাপ মেস বাড়ি নামের জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। এছাড়াও বেশ কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করার জন্য দর্শক মহলে বিশেষ পরিচিতি পেয়েছেন।
তবে অভিনেত্রীর সাথে এমন একটা খারাপ ঘটনা ঘটে যাবে সেটা কেউই বিশ্বাস করতে পারছেন না এখনো। সত্যি অভিনেত্রীর সঙ্গে যেতে ঘটেছে সেটা মেনে নেওয়া যাচ্ছে না। অভিনেত্রী নিজেই এই ঘটনা ঘটার পর নিজেকে সামলে উঠতে পারেননি। এই ঘটনা ঘটায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হলেন অভিনেত্রী। তবে ধীরে ধীরে অভিনেত্রী নিজেকে সামলে নেবেন। সে কথাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
আসলে সম্প্রতি অভিনেত্রীর নিজের দুটি সোশ্যাল মিডিয়া একাউন্ট হারিয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের দুটি অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে নন্দিনীর। ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছে অভিনেত্রী। আসলে বর্তমান সময়ে যেকোন পাবলিক ফিগারের সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকাটা কতটা জরুরী সেটা আমরা প্রত্যেকেই জানি। প্রতিদিনের পরিশ্রমে একটু একটু করে গড়ে তোলা ফলোয়ার্স এক নিমেষে যখন হারিয়ে যায় তখন মন ভেঙ্গে যায়। শূন্য থেকে শুরু করা ভীষণই কঠিন হয়ে পড়ে। আর এই ঘটনাই ঘটেছে নন্দিনীর সঙ্গে। নন্দিনী এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “গতকাল সমাজমাধ্যমে আমার দুটি অ্যাকাউন্ট হ্যাকড হয়। একটি উদ্ধার করা গেলেও আরেকটি আর সম্ভব হয়নি। তোমাদের সাপোর্ট ছাড়া আমার আর কিছুই করার নেই। আশা করছি, আমার পুরনো অ্যাকাউন্ট ফিরে পাব নয়তো নতুন একটি তৈরি করব। এই পুরো প্রসেসটার মধ্যে আমি অনেক কিছু নিয়ে ডিল করছি, দয়া করে তোমরা পাশে থেকো এবং তোমাদের দিক থেকে কোনও সমাধানের উপায় থাকলে আমায় অবশ্যই জানিও। আমার সকল অনুরাগীকে অনুরোধ করছি আমার পাশে থেকো, এই খারাপ সময় আমি ঠিক কাটিয়ে উঠবো।”

আরও পড়ুনঃ ‘নাচ করলে ভালো বর পাওয়া যায় না’- সর্বসমক্ষে একি বললেন অপরাজিতা আঢ্য!

