‘নাচ করলে ভালো বর পাওয়া যায় না’- সর্বসমক্ষে একি বললেন অপরাজিতা আঢ্য!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adya) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা রুপোলি পর্দা সব জায়গাতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ অপরাজিতা নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
অপরাজিতার চেহারা তথাকথিত বাংলা অভিনেত্রীদের মতো ছিমছাম স্লিম নয় তিনি একটু হেলদি তবে নিজের সেই শরীর নিয়েই তিনি সকলের কাছে প্রমাণ করে দিয়েছেন যে মানুষ খাটো, লম্বা, মোটা, রোগা, যা খুশি হতেই পারে কিন্তু তার মধ্যে অভিনয়ের দক্ষতা থাকলে তিনি সকলের প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠতে পারেন।
অপরাজিতার কাছে ভদ্র বাড়ির মেয়েরা নাচ করে না
তবে সম্প্রতি অভিনেত্রী একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন। সেখানে না বলতে পারা অনেক কথা জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন “আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি বড় হয়ে একজন বড় শিল্পী হবো। ছোট থেকেই আমি একজন নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম, নাচ করতে ভীষণ ভালবাসতাম। কিন্তু আমি যেই পরিবারে যে পরিবেশে মানুষ হয়েছি সেখানে সবাই মনে করত নাচটা একটা বয়স অবধি করা যায় তারপর নাচ করা যায় না।”
অভিনেত্রী আরও জানান “আমাকে বলা হয়েছিল নাচলে ভালো বর পাওয়া যায় না। যেই শ্বশুরবাড়িতেই আমি যাই না কেন সেখানে আমাকে নাচ করতে দেবে না কখনোই। তুমি যতদিন ছোট আছো যতদিন ফ্রক পড়তে পারছ ততদিন তুমি নাচ কর। ক্লাস নাইন থেকে যেহেতু তুমি শাড়ি পড়া শুরু করেছো তাই তখন থেকে তুমি আর নাচ করতে পারবে না। ভদ্র ঘরের মেয়েরা কখনো নাচ করে না।”
আরও পড়ুন: হাতে নেই কাজ, বাধ্য হয়ে রাস্তায় চপ বিক্রি করছেন কে আপন কে পর ধারাবাহিকের জনপ্রিয় শিল্পী!
তুমি বর্তমানে অভিনেত্রী অভিনয়ের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে এই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় গানের সঙ্গে নাচের ভিডিও বানিয়ে থাকেন সেই ভিডিওগুলি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে যার জন্য অভিনেত্রীকে অনেক কটাকে সম্মুখীন হতে হয় তবে অসংখ্য দর্শক ভালোবাসেন অভিনেত্রীকে এই রূপে দেখতে আসলে অভিনেত্রী নিজের ব্যবহার অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মধ্যে সেই ভালোবাসাটা তৈরি করে নিতে পেরেছিলেন।

