রাতারাতি ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন নায়িকা! শুটিং সেটেই ভেঙে পড়েছিলেন কান্নায়!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদেরকে বিভিন্ন পরিস্থিতির শি’কার হতে হয়েছে। কখনো লুকসের জন্য, আবার কখনো কোন গডফাদার না থাকায় আবার কখনো পরিচিত ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে বা’দ যেতে হয়েছে সিনেমা, ধারাবাহিক থেকে। সম্প্রতি সেরকমই একটি ঘটনা ঘটেছে। অভিনেত্রীকে ধারাবাহিকের (Serial) নায়িকা চরিত্রে অভিনয় করার কথা দিয়েও তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিক থেকে।
জনপ্রিয় সেই টেলি অভিনেত্রীকে একটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের তরফ থেকে তাদের নতুন ধারাবাহিকে নায়িকা চরিত্রের জন্য বাছাই করা হয়েছিল। কন্ট্রাক্ট পেপারে সই করা থেকে লুক সেট সমস্ত কিছু হয়ে গেছিল। এমনকি ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছিল। তবে তার কয়েকদিন বাদেই তাকে জানানো হয় নায়িকা চরিত্রে তাকে আর চাইছেন না কর্তৃপক্ষ। এই কথা শুনে সেটেই কান্নায় ভাসিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
আর আগে ওই অভিনেত্রীকে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। তা সত্ত্বেও অভিনেত্রীকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় অভিনেত্রী রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। সেই থেকে কামব্যাক করে আবারো নতুন কাজে ফিরেছেন। সে সময় গোটা পরিবারকে নিজের পাশে পেয়েছিলেন অভিনেত্রী।
কেন বাদ দেওয়া হয়েছিল অভিনেত্রীকে?
জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন ইন্দ্রানী ভট্টাচার্য। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এরপরে তাকে স্টার জলসা চিনি ধারাবাহিকে অভিনয় করার জন্য অফার করা হয়েছিল। সেখানে নায়িকা চরিত্রে অভিনয় করার কথা ছিল ইন্দ্রাণীর। তবে সেই ধারাবাহিক থেকে রাতারাতি তাকে বাদ দেওয়া হয়েছিল।

চিনি ধারাবাহিকের প্রমো ভিডিওতেও তাকে দেখা গিয়েছিল। প্রমো ভিডিও প্রকাশ্যে আসার পরেই হঠাৎ করে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বদলে দেওয়া হয়েছিল ধারাবাহিকের নায়িকা। ইন্দ্রাণীর বদলে ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রী বিজয়লক্ষীকে। তবে রাতারাতি কেন অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছিল ধারাবাহিক থেকে সেটা জানা যায়নি। বর্তমানে যদিও স্টার জলসারই সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ-এ দ্বিতীয় নায়িকা চরিত্রে দেখা মিলছে ইন্দ্রাণীর। ধারাবাহিকের নায়কের প্রেমিকা হিসেবে আহেরি চরিত্রে অভিনয় করছেন তিনি।
আরও পড়ুনঃ অভিনয়ের প্রতি ভালোবাসা বাঁ’চিয়ে তুলেছিল অভিনেত্রীকে! জেনে নিন তার লড়াইয়ের গল্প

