আচমকাই উধাও! ধারাবাহিক শেষ হতেই পর্দা থেকে গায়েব! কোথায় হারিয়ে গেলেন ইচ্ছে পুতুলের ময়ূরী?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রী (Actor-Actress) রয়েছেন যারা একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালেও সেই জনপ্রিয়তা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি। অল্প সময়ের মধ্যে তাদের জনপ্রিয়তা হারিয়ে গিয়েছে। সেই সাথে হারিয়ে গিয়েছে অভিনেতা অভিনেত্রীরাও। এমন অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয় জগতে এসেছেন যাদের একসময় অভিনয় জগত থেকে হারিয়ে যেতে দেখেছেন দর্শক।

একেক জনের এক এক ধরনের কারণ থাকে এই হারিয়ে যাওয়ার পেছনে। কেউ হারিয়ে যায় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর জন্য, কেউ হারিয়ে যায় অর্থের অভাবে। আবার কেউ হারিয়ে যায় এমন কিছু কারণে যেটা সত্যি জানা যায় না সব সময়। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী রাতারাতি হারিয়ে গিয়েছেন অভিনয় জগত থেকে।

জনপ্রিয় সেই টেলি অভিনেত্রী হলেন শ্বেতা মিশ্র। যাকে এর আগে আমরা কালার্স বাংলার জাহানারা, স্টার জলসার ধুলোকণা, জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। ভিলেন চরিত্রে অভিনয় করে কিন্তু দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছিলেন শ্বেতা। তবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের পর অভিনেত্রীকে আর নতুন করে কোন ধারাবাহিকে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী, সেই নিয়েই দর্শকদের মনে উঠেছে হাজার প্রশ্ন।

‘জাহানারা’য় ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় অভিনয় শুরু। নায়িকা হওয়ার একাধিক অফার এলো অভিনেত্রী বরাবরই একটু আলাদা ধরনের অভিনয় করতে চেয়েছিলেন তাই জন্য ভিলেন চরিত্রে নিজেকে দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছেন বারবার। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বাঙালি মায়ের মেয়ে হয়েও বাংলাকে অপমান! মুখ বেঁকিয়ে বাংলা ভাষাকে ব্যঙ্গ! কাজলের উপর খেপে লাল বাংলার মানুষ!

বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও সেভাবে অভিনেত্রী এক্টিভ থাকেন না। হঠাৎ করে কি এমন হলো অভিনেত্রীর যার জন্য এভাবে নিজেকে সবার থেকে গুটিয়ে নিলেন? তবে কি ছোট পর্দাতে আর কাম ব্যাক করতে দেখা যাবে না শ্বেতাকে? নাকি দর্শকদের জন্য রয়েছে আরো কোনো বড় চমক? কারণ এর আগে শ্বেতাকে বড় পর্দাতেও অভিনয় করতে দেখা গিয়েছে।

Back to top button