অবশেষে এক হলো তমাল ঝিনুক! ফুলকির সর্বনাশ করতে ভয়ংকর চাল চালল ঈশিতা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় সবাই মিলে হয় হইচই করার জন্য পান্তার আয়োজন করে। সেখানে বাড়ির সবাই মিলে আনন্দে মেতে ওঠে। এদিকে তমাল যে ঝিনুককে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে সেটা সবাই বুঝতে পারে। তাই ঈশিতার সাথে ডিভোর্সের পাশাপাশি তমালের সাথে ঝিনুকের বিয়ে নিয়েও আলোচনা করতে থাকে সবাই। কিন্তু ঈশিতা সেসব শুনে নেয় আর সবকিছু থামাতে বলে। ঈশিতা তার এবং তমালের সংসার ভাঙ্গার জন্য সমানে ফুলকি আর ঝিনুককে দোষ দিয়ে যায়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

কিন্তু কেউই আর ঈশিতাকে সাপোর্ট করে না। ঈশিতা যা কান্ড করেছে তার জন্য তার বিন্দুমাত্র লজ্জা নেই। সবাই মিলে তাই ঈশিতাকে তমালকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু ঈশিতা কিছুতেই ডিভোর্স দেবে না বলে দেয়। কারণ ঈশিতা ভালো মতো জানে যে তমালের সাথে ডিভোর্স হয়ে গেলে সে আর এই বাড়িতে থাকতে পারবে না। তাই অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে।

কিন্তু ফুলকি তো বুঝতে পারে এটা নাটক। তাই তো ময়লা জুতো শুকিয়ে ঈশিতার জ্ঞান ফিরিয়ে আনে। তারপর ঝাটার ভয় দেখিয়ে ঈশিতাকে দিয়ে সই করিয়ে নেয় ডিভোর্স পেপারে। অবশেষে বাড়ি ছাড়তে বাধ্য হয় ঈশিতা। তারপরই তমালের মা ঝিনুকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। কিন্তু তমাল যেহেতু এখনো কিছু জানায়নি তাই তমালকে প্রোপোজ করার কথা বলে সবাই।

আরও পড়ুনঃ যতই থাক শত্রুতা, বিপদের দিনে শিরিন নয়, রায়নের ঢাল হয়ে দাঁড়ালো পারুল! এটা কি শুধুই বন্ধুত্ব? রায়ান-পারুলের অনবদ্য কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক!

কিন্তু তমাল তো সবার সামনে লজ্জা পায়। এদিকে ফুলকিকে সবার সামনে আরও একবার বিয়ের প্রস্তাব দেয় রোহিত। যাতে তমাল দাদাকে দেখে সাহস পেয়ে ঝিনুককে বিয়ের প্রস্তাব দেয়। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে ঈশিতা তো সব দেখতে থাকে। আর মনে মনে ঠিক করে নেয় যে সে এই বিয়ে কিছুতেই হতে দেবে না। পরের দিন ঝিনুক তমালের বিয়ের প্রস্তাব নিয়ে ফুলকিদের বাড়িতে যায় সবাই। আর পরের দিনই তাদের আশীর্বাদের আয়োজন শুরু হয়ে যায়। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button