যতই থাক শত্রুতা, বিপদের দিনে শিরিন নয়, রায়নের ঢাল হয়ে দাঁড়ালো পারুল! এটা কি শুধুই বন্ধুত্ব? রায়ান-পারুলের অনবদ্য কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।

সেরকমই জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

Bengali serial

ধারাবাহিককে প্রথম থেকেই দেখানো হচ্ছে রায়ান এবং পারুলের মধ্যে খুনসুটির সম্পর্ক। ঘটনাচক্রে তাদের বিয়েতে হয়েছে ঠিকই কিন্তু তাদের মধ্যে অন্য নায়ক নায়িকাদের মত যে মাখামাখো প্রেমের ব্যাপারটা রয়েছে সেটা এখনো দেখা যায়নি। বরং তাদের খুনসুটি ভরা সম্পর্ক দেখতেই বেশি পছন্দ করেন দর্শক।

কিন্তু যখনই কোন বিপদ এসেছে একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে রায়ান এবং পারুল। পারুল যখনই কোন বিপদে পড়েছে রায়ান সামনে এসে বুক পেতে দাঁড়িয়েছে। তেমনি রায়ান যতবার বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করতে তাকে রক্ষা করতে দুবার ভাবেনি পারুল ছুটে এসেছে নিজের জীবনের পরোয়া না করে। এভাবেই তাদের একে অপরের বিপদে পাশে দাঁড়াতে দেখে দর্শক তো বেশমুগ্ধ হয় তাদের এই কেমিস্ট্রি দেখে।

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা! সুজন নীল মুখার্জির জীবনে বিরাট দুঃসংবাদ! 

যেমন সম্প্রতি গতকালের পর্বেই দেখানো হয়েছিল রায়ান এবং শিরিনের পাশের ফ্ল্যাটেই খুন হয়েছেন ভদ্রলোক। যেখানে রায়ানরা গতকাল পার্টি করেছে। আর ঘটনাচক্রে সেই দিন রাতে ওই ভদ্রলোক খুন হওয়ার কিছুক্ষণ আগেই রায়ান তার ফ্ল্যাটে গিয়েছিল মদ আনতে, শিরিনের বুদ্ধি অনুযায়ী রায়ান পুলিশকে মিথ্যা কথা বলে এবং পুলিশ তাকে সন্দেহ তালিকায় রেখে ধরে নিয়ে যায়। আর এই ঘটনা দেখেই পারুল ছুটে আসে রায়ানকে বাঁচানোর জন্য কিন্তু অন্যদিকে শিরিন যে কিনা রায়ানকে ভালোবাসে বলে দাবি করে সে বিপদ বুঝে সরে পড়ে রায়ানের পাশ থেকে। আর অন্যদিকে পারুল যার কিনা রায়ানের সাথে বৈবাহিক সম্পর্কটাই ঠিক নেই সে কথা দেয় রায়ানকে নির্দোষ প্রমাণ করে বাঁচিয়ে আনবে বলে। গতকালের এপিসোড দেখে দর্শকরা সত্যি রায়ান পারুলের জুটিকে আরও ভালবাসতে শুরু করেছে।

Back to top button