“হাতে কোনো কাজ নেই, বাজারে দেনা হয়ে গেছে, সংসার চলছে না!”- সুদীপ্তা চক্রবর্তী!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনেত্রী অভিনয় করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। তার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি।

জনপ্রিয় অভিনেত্রী হবার পাশাপাশি বরাবরই স্পষ্টবাদী হিসেবে সুদীপ্তার পরিচয় রয়েছে ইন্ডাস্ট্রিতে। কখনোই সত্যি কথা বলতে পিছপা হননি অভিনেত্রী। নিজের মনের কথা সরাসরি সামনে বলতে পছন্দ করেন। যার কারণে অনেকের কাছে অনেকবার অপছন্দের পাত্রী হয়ে উঠেছেন তিনি। তবে তাতেও কিছু যায় আসে না অভিনেত্রীর। অভিনেত্রী সত্যের পথে থেকেছেন সবসময়ই।

কিছুদিন আগেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়েও সবর হয়েছিলেন অভিনেত্রী। যৌন নির্যাতনের ঘটনা কম নেই ইন্ডাস্ট্রিতে। ছবিতে অভিনয়ের সুযোগ করে দেবার নাম করে এরকম অনেক মহিলা শিল্পী যৌ’ন হেনস্থার শিকার হয়েছেন। কখনো পরিচালকদের আবার কখনো প্রযোজকদের কুনজরে পড়েছেন তারা। যারা এই ধরনের প্রস্তাবে রাজি হননি তাদের ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। আর যারা এই ধরনের প্রস্তাবে শুধুমাত্র পেটের দায়ে রাজি হয়েছেন তাদের সাথে না জানি কি হয়েছে।

আমাদের সামনে ফিল্ম ইন্ডাস্ট্রির ঝাঁ চকচকে দিকটাই সবসময় তুলে ধরা হয়, তার বাইরে যে প্রতিদিন প্রতিনিয়ত কত কি ঘটে চলেছে তা আমরা কেউই জানতে পারি না। সেটা ইন্ডাস্ট্রির অন্দরমহলেই থেকে যায়। কিছুদিন আগে সেরকমই এক ঘটনা সকলের সামনে এসেছে।

যৌন হেনস্থার শিকার হয়ে আ’ত্মহত্যার চেষ্টা করেছিলেন টলিউডের এক কেশসজ্জা শিল্পী। সেই কথাই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই নিয়ে অভিনেত্রী প্রতিবাদ করেছেন। রাস্তায় নেমেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। অভিনেত্রী জানিয়েছেন তাঁদের স্ক্রিন ওয়ার্কার্স ফোরামের তরফে মুখ্যমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে তা যৌ’ন হেনস্থা রোখার কথা জানিয়ে। তিনি সেই বিষয়ে লেখেন,

সেইসময় ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করতে হয় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে। পরিচালকরা দাবি করেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাউকে সাসপেন্ড বা বয়কট করা যাবে না। তারপরেও ফেডারেশনের বিরুদ্ধে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠায় সরব হয়েছেন টালিগঞ্জের স্টুডিও পাড়ার অভিনেতা-পরিচালকদের একাংশ। ইলেকশন চাওয়ায় প্রথমে সাসপেন্ড পরে একঘরে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের।

আরও পড়ুনঃ ফোনে গেম খেলতে না দেওয়ায় ঘোর বিপত্তি! ছেলের হাতে মার খেলেন শুভশ্রী!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সুদীপ্তা জানিয়েছেন “বাজারে দেনা হয়ে গেছে, ৪-৫ মাস কোনও কাজ করতে পারেনি একটা-দুটো করেছে। তাতে ওর সংসার চলছে না। ওর দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এটা ছাড়া আর কোনও উপায় ছিল না। প্রথমে ওকে নিয়ম ভাঙার জন্য সাসপেন্ড করা হয়েছিল ৩ মাসের জন্য। এরপর সাসপেনসন তুলে নেওয়ার পরে বলা হয়েছিল কাজ করতে পারবে একমাত্র আমরা কাজ দিলে। নিজে কাজ খুঁজে করতে পারবে না।”

Back to top button