একটা গোটা ডিমও জোটেনি কপালে! ছিল না জলের বোতল কেনার সামর্থ্য! সেখান থেকে আজ সফল অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি!

আমরা সবসময় সেলিব্রিটিদের (Celebritry) ঝাঁ চকচকে জীবন সম্পর্কেই জেনে থাকি। তাদের লাইফ স্টাইল, জামা কাপড় দেখে সবটা খুব সহজেই বিচার করে ফেলি। তবে সেলিব্রেটি হওয়ার আগে তাদের জীবনে যে কত বাধা-বিপত্তি এসেছেন তারা কত সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে সেই গল্প হয়তো অনেকেই জানিনা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। টেলিভিশনের পর্দার (Television Industry) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি বেশিরভাগ সময় ধারাবাহিকে ভিলেন চরিত্রে দেখা গিয়েছে সুদীপ্তাকে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj) এ অভিনয় করতে।

সুদীপ্তা ব্যানার্জির জীবন সংগ্রাম

উমা, সোহাগ জল, শ্যামা, সাত ভাই চম্পা, খেলা, জল নুপুর, গ্রামের রানী বীণাপাণির মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। আজ তিনি একজন সফল অভিনেত্রী এক নামেই তাকে চিনতে পারেন নেটিজেনরা। তবে আজকের এই দিনে পৌঁছানোর জন্য অভিনেত্রীকে একটা সময় অনেক কষ্ট করতে হয়েছিল। জলের বোতল কেনার মত সামর্থ্য ছিল না তার কাছে।

actress

হাওড়ার একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুদীপ্তা। ছোট থেকেই অনেক সংগ্রাম ওটা পড়ার মধ্যে দিয়ে বড় হয়েছে। দাদার সঙ্গে একটা ডিম ভাগ করে খেতে হয়েছে এমনও দিন দেখেছেন সুদীপ্তা। কোনরকম টিউটর ছাড়াই পড়াশোনা করেছেন নিজে। তবে ছোটবেলা থেকেই সুদীপ্তার বাবা স্বপ্ন দেখতেন তিনি বড় হয়ে একজন অভিনেত্রী হবেন। কিন্তু পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। তাই কিভাবে বাবার স্বপ্ন পূরণ করবেন তার কোন ধারনাই ছিল না।

বিভিন্ন প্রোডাকশন হাউসে নিজের ছবি দিয়ে এসেছিলেন। এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তার কাছে সুযোগ আসে। জি বাংলার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক খেলাতে বিন্দু চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। তবে নিজের প্রথম অভিনয় টিভিতে দেখতে পারেননি। টাকার অভাবের জন্য তাদের কেবল লাইন কেটে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ “অঙ্কুশ ছো’টলোক, জা’নোয়ার ছেলে!” অঙ্কুশের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কৌশানী মুখার্জী

২০০৬ সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন সুদীপ্তা। কীভাবে দিনের পর দিন অর্থকষ্টের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর পরিবার। কীভাবে দাদা হন্যে হয়ে ঘুরেছে একটি চাকরী পাওয়ার জন্য। তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর কেটে গিয়েছে একাধিক ধারাবাহিকে ভিলেন চরিত্রে বারবার দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিলেন চরিত্রে অভিনয় দিয়ে বারবার মুগ্ধ করেছেন তিনি দর্শকদের।

Back to top button